advertisement

Panchayat Election 2023:নির্বাচনের বলি বামকর্মী, মুর্শিদাবাদে ভোটে নিহতদের সংখ‍্যা আঁতকে ওঠাবে শিউরে ওঠার মতো

Last Updated:

পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন ।কিন্তু ভোটের বলির সংখ্যা নিত্যদিন বৃদ্ধি পাচ্ছে। মুর্শিদাবাদে ভোটের বলি আবারও এক। এবার ঘটনা হরিহরপাড়ায়।কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল রিন্টু শেখের ।

+
নিহত

নিহত রিন্টু শেখের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন 

মুর্শিদাবাদঃ পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন। কিন্তু ভোটের বলির সংখ্যা নিত্যদিন বৃদ্ধি পাচ্ছে। মুর্শিদাবাদে ভোটের বলি আবারও এক। এবার ঘটনা হরিহরপাড়ায়। কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল রিন্টু শেখের। জানা যায়, ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন চলাকালীন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর পঞ্চায়েতের নিয়ামতপুর এলাকায় রিন্টু শেখকে মারধর করা হয়। সিপিআইএমের অভিযোগ, ভোট চলাকালীন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করতে আসে সেই সময় সিপিআইএমের কর্মীরা বাধা দিতে গেলে সিপিআইএম কর্মীদের মারধর করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ সিপিআইএমের।
advertisement
যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, সিপিআইএমের আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করতে যায়। সেই সময় তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে আহত হয় তৃণমূলের কর্মীরা। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় সিপিআইএম কর্মী রিন্টু শেখকে উদ্ধার করে প্রথমে বহড়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে কলকাতা এনআর এস হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। সেখানে চিকিৎসা চলাকালীন কলকাতায় এনআরএস হাসপাতালে সিপিআইএম কর্মী রিন্টু শেখের মৃত্যু হয়।
advertisement
এই ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।অন্যদিকে এই ঘটনার খবর পরিবারের কাছে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। দোষীদের শাস্তির দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। একমাত্র রোজগেরে সদস‍্যের মৃত্যুতে দুশ্চিন্তায় পরিবার । এই মৃত্যুতে মুর্শিদাবাদ জেলার মোট মৃতের সংখ্যা হল ৯জন।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Panchayat Election 2023:নির্বাচনের বলি বামকর্মী, মুর্শিদাবাদে ভোটে নিহতদের সংখ‍্যা আঁতকে ওঠাবে শিউরে ওঠার মতো
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement