advertisement

Murshidabad News: প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কিভাবে রক্ষা করবেন নিজেকে, দেখুন ভিডিও 

Last Updated:

প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কিভাবে রক্ষা করবেন নিজেকে? আগুন লাগলেই বা কী করবেন? বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ NDRF-এর।

+
title=

#মুর্শিদাবাদ: ঝড় কিংবা সাইক্লোনের তাণ্ডবে যেমন ভেঙে পড়ে গাছ, জন জীবন হয় বিপর্যস্ত, জীবনহানির আশঙ্কা থাকে, তেমনি অতিবৃষ্টির জেরে বন্যার সম্মুখীন হতে হয় মানুষ কে। তাই বন্যা মোকাবিলা সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণ দিল এনডিআরএফ। খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর রবীন্দ্র ভবনে এই সচেতনতা শিবির আয়োজিত হয়।
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিল খড়গ্রাম ব্লকের অন্তর্গত বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা সহ বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যরা। এছাড়াও বহু মানুষ উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেণ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মালদা থেকে পায়ে হেঁটে যাত্রা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর
অন্যদিকে, বিভিন্ন বহুতলে আগুন লেগে গেলে বা নৌকা ডুবির মতো ঘটনা ঘটলে তার থেকে মানুষ কিভাবে বাঁচবেন তার জন্য মহড়াও দেওয়া হয় এদিন। সাধারণত যখন প্রাকৃতিক বিপর্যয় কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন তা মোকাবিলা করার জন্য সবসময় বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত থাকেনা। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে বিপর্যয়ের মোকাবিলা করবেন তা হাতে কলমে করে দেখানো হয় এদিন।
advertisement
খড়গ্রাম ব্লকের বিডিও বাপি ধর বলেন 'আপৎকালীন অবস্থায় কীভাবে সাধারণ মানুষ আত্মরক্ষা করবে তা জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্মীরা হাতেকলমে দেখিয়েছেন। বন্যা, ঝড়, ভূমিকম্পের সময় মানুষ কীভাবে হাতের নাগালের মধ্যে থাকা জিনিস দিয়ে আত্মরক্ষা করতে পারবেন তা এই শিবিরে শেখানো হয়েছে। যা থেকে সাধারণ থেকে পথ চলতি মানুষ সকলেই উপকৃত হলেন'। বিপর্যয় মোকাবিলা দফতরের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কিভাবে রক্ষা করবেন নিজেকে, দেখুন ভিডিও 
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement