advertisement

Murshidabad News: ফরাক্কাতে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! ব্লক প্রশাসনের ব্যবস্থা গ্রহণ

Last Updated:

মুর্শিদাবাদ জেলা জুড়ে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ডেঙ্গির প্রভাব এখন বেশ বেশি। ফরাক্কা ব্লক স্বাস্থ্যের সুত্রের খবর এখনও পর্যন্ত প্রায় ১৩০ জন স্থানীয় বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হয়েছে।

+
title=

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলা জুড়ে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ডেঙ্গির প্রভাব এখন বেশ বেশি। ফরাক্কা ব্লক স্বাস্থ্যের সুত্রের খবর এখনও পর্যন্ত প্রায় ১৩০ জন স্থানীয় বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হয়েছে। যদিও এখন সুস্থতার হার বেশি। বর্তমানে চিকিৎসা চলছে ২০ জনের। ফরাক্কা ব্লকের সব থেকে বেশি ডেঙ্গি প্রভাব পড়েছে অর্জুনপুর পঞ্চায়েত এলাকায়। আর এই বিষয়ে বিশেষ নিজর দিতে ফরাক্কা ব্লক অফিস কনফারেন্স রুমে ডেঙ্গি প্রতিরোধ বিষয়ে ফরাক্কা ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান, অফিসারদের নিয়ে বিশেষ বৈঠক করা হয় ফরাক্কা ব্লক প্রশাসনের তরফ থেকে।
পাশাপাশি, ডেঙ্গি প্রতিরোধ করার জন্য সাধারণ বাসিন্দাদের উদ্দেশে একটি পদযাত্রা করা হয়। এই বিশেষ বৈঠকে ফরাক্কা ব্লকে প্রতিটি অঞ্চলে ডেঙ্গি প্রতিরোধ করার জন্য বিশেষ নজর দেওয়ার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের মহকুমা শাসক, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ফরাক্কা ব্লকের বিডিও জুনাইড আহমেদ, ফরাক্কা ব্লক মেডিক্যাল অফিসার ডক্টর সজল কুমার পণ্ডিত, ফরাক্কা পঞ্চায়েত সমিতি সভাপতি আবুল কাদের সহ সভাপতি প্রেম কুমার ঘোষ সহ একাধিক বিশিষ্ট জন।
advertisement
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে ও রঘুনাথগঞ্জে কি এমন ভয়াবহ ঘটনা ঘটল? শুনলে চমকে যাবেন আপনিও!
মুলত ডেঙ্গি নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে গোটা জেলা জুড়েই। ডেঙ্গি হলে কিভাবে বুঝবেন। ডেঙ্গি জ্বরে সাধারণত তীব্র জ্বর এবং সেই সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথা হয়। জ্বর ১০৫° ফারেনহাইট পর্যন্ত হতে পারে। শরীরে বিশেষ করে হাড়, কোমর, পিঠ-সহ অস্থিসন্ধি মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। এছাড়া মাথাব্যথা চোখের পিছনে ব্যথা অনুভব হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বহরমপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে মারধরের ঘটনায় গ্রেফতার ১৪
জ্বর হওয়ার চার বা পাঁচ দিনের সময় সারা শরীরে লালচে র‍্যাশ দেখা যায়। এর সঙ্গে বমি বমি ভাব এমনকি বমিও হতে পারে। ফলে এই সমস্ত রোগের লক্ষণ দেখা দিলেই অবশ্যই নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অতি অবশ্যই চিকিৎসা করানো বাঞ্ছনীয় বলে দাবি করেছেন চিকিৎসকেরা।
advertisement
 
 
 
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফরাক্কাতে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! ব্লক প্রশাসনের ব্যবস্থা গ্রহণ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement