advertisement

Murshidabad News: কোলাজে নেতাজীর ছবি তৈরি! আন্তর্জাতিক সম্মান পেল একাদশ শ্রেণির ছাত্র

Last Updated:

দেশের সব চেয়ে বড় কোলাজ তৈরি করা হল মুর্শিদাবাদ জেলাতে। আর তাতেই তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদ জেলার একদাশ শ্রেনীর ছাত্র সম্রাট।

+
title=

#মুর্শিদাবাদঃ দেশের সব চেয়ে বড় কোলাজ তৈরি করা হল মুর্শিদাবাদ জেলাতে। আর তাতেই তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদ জেলার একদাশ শ্রেনীর ছাত্র সম্রাট। কোলাজের উপর নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি তৈরি করেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের সম্রাট কর। আর তাতেই আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসে নাম উঠল সম্রাটের। ৪৫১ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। খড়গ্রাম হাইস্কুলের কলাবিভাগে এবারে দাদশ শ্রেনীতে ভর্তি হয়েছে। বাবা পেশায় চাষী মলয় চন্দ্র কর, মা গৃহবধূ সোনালী কর।
মা, বাবা, বোন নিয়ে চারজনের সংসার। ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী সম্রাট কর। আর সেই পারদর্শীতাই তাকে পৌঁছে দিল দ্বিতীয় বারের জন্য সাফল্যের শিখরে। কয়েক মাস আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছিল ছাত্র। প্রথম বার দেশের ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে নজির তৈরি করেছিল সম্রাট।
আরও পড়ুনঃ বহরমপুরে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ, তদন্তে পুলিশ
যার পরিমাপ ২ সেন্টিমিটার বাই ১.৫ সেন্টিমিটার মাপের দেশের পতাকা আঁকা তিন স্তর বিশিষ্ট গ্রিটিংস কার্ড। এবার ২০ ফুট উচ্চতা ও ১৬ ফুট ৭ ইন্চি চওড়া কোলাজের উপর নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি তৈরি করেছিল। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত হরপুর গ্রাম। এই গ্রামেই ছোট থেকেই বড় হয়ে ওঠা সম্রাট করের। তার তৈরী ১৫ই আগস্ট কোলাজের উপর নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি কনফার্ম করে আন্তর্জাতিক বুক অফ রেকর্ডস।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাল্য বিবাহের কুফল ও সাইবার ক্রাইম নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতার পাঠ
অবশেষে তার বাড়িতে এসে পৌঁছায় শংসাপত্র ও মেডেল । ছোট থেকেই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বহু পুরস্কার এসেছে ঝুলিতে। তবে তাতেও সে পিছিয়ে থাকেনি। ছোট থেকেই আঁকা ও হাতের কাজে পারদর্শী ছিল সম্রাট। এই সাফল্য গর্বিত তার শিক্ষক থেকে পরিবার সকলেই।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কোলাজে নেতাজীর ছবি তৈরি! আন্তর্জাতিক সম্মান পেল একাদশ শ্রেণির ছাত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement