advertisement

Murshidabad News: কার্তিক পুজোয় মেতেছে বেলডাঙা! প্রায় ৩৫০টি মণ্ডপে দেব সেনাপতির আরাধনা

Last Updated:

একটি বা দুটো নয়! প্রায় ৩৫০টির বেশি মণ্ডপে একদিনের পুজো মেতে উঠলেন বেলডাঙা শহরবাসী। বাঙালির বারো মাসে তেরো পার্বনের মতো কার্তিক পুজো বিখ্যাত রাজ্যের মধ্যে। তবে শুধু কার্তিক নয়, মহাদেব গনেশ রামকৃষ্ণ ঠাকুর তৈরি করা হয়।

+
title=

#মুর্শিদাবাদঃ একটি বা দুটো নয়! প্রায় ৩৫০টির বেশি মণ্ডপে একদিনের পুজো মেতে উঠলেন বেলডাঙা শহরবাসী। বাঙালির বারো মাসে তেরো পার্বনের মতো কার্তিক পুজো বিখ্যাত রাজ্যের মধ্যে। তবে শুধু কার্তিক নয়, মহাদেব গনেশ রামকৃষ্ণ ঠাকুর তৈরি করা হয়। এক একটি ঠাকুরের প্রায় ১২ থেকে ১৪ ফুট উচ্চতা থাকে যা প্রায় এক তলা বাড়ি কে ছাপিয়ে দ্বিতল বাড়ির সমান বলা চলে।
কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর কার্তিক পুজোর আনন্দে মেতে উঠেছেন মুর্শিদাবাদ জেলাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শহরের ওলিগলি সমস্ত জায়গায় পুজো দিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। কয়েকশো বছরের পুরনো ছুতারপাড়ার বাথানগড়ের বুড়ো শিব। সবচেয়ে পুরনো হিসাবে ধরলে আবার বেনেপাড়ার বাবু কার্তিক এগিয়ে।
আরও পড়ুনঃ নিমতিতা বিস্ফোরণ কান্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল এনআইএ
এছাড়া হাতিঢিপির হাতি কার্তিক, ঘোষ পাড়ার হাতি কার্তিক, চ্যাটার্জি পাড়ার রাজ কার্তিক, কামারপাড়ার জাগ্রত নটরাজ পূজা, ছুতার পাড়া অমর সঙ্ঘের রাজ কার্তিক, বাজার পাড়ার রাজলক্ষ্মী, বারোয়ারিতলা ও ছাপাখানা মোড়ের শিবদুর্গা, নেতাজী পার্কের সামনের কমলাকামিনী, তাঁতি পাড়ার বিরাট সরস্বতী, আশ্রম পাড়ার বিশ্বকর্মা, বড়ুয়া কলোনির বুড়ো শিব, নেতাজী পার্ক রোডের মহাপ্রভু সঙ্ঘের শ্রী চৈতন্য, বাউরি পাড়া বালক সঙ্ঘের সুবিশাল রাম-লক্ষ্মণ কাঁধে হনুমান, মিলন সঙ্ঘের চার হাতের ভৈরব, লোকনাথ সঙ্ঘের শঙ্খ হাতে নীল শিব, কাছারি পাড়ার নীল শিব, বাগদিপাড়া তমালতলার বিশ্বরূপ, বেতাল সমিতির বাল গণেশ, দরগা তলার পাশের গলির রামকৃষ্ণ নজর কেড়েছে শোভাযাত্রায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার বার্তা, পথনাটিকার আয়োজন কান্দিতে
ছাপাখানা নবারুণ সঙ্ঘের দক্ষযজ্ঞ পূজোর আলোকসজ্জায় মোহিত বেলডাঙাবাসী। আলোর সাজে তাদের সঙ্গে পাল্লা দিচ্ছে শিশির সঙ্ঘ। কামারপাড়া জাগ্রত নটরাজ পূজো দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ চলে বিশেষ পূজো। পূজো কে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মানুষের ঢল নামে। বৃহস্পতিবার পূজো শেষ হতেই শুক্রবার দুপুরের পর থেকে মেতে ওঠেন শহরবাসী কার্তিক লড়াইয়ে। যা মুর্শিদাবাদ জেলার অন্যতম শ্রেষ্ঠ উৎসব, কার্তিক লড়াই দেখতে বহু পর্যটকরা উপস্থিত হন, যা নজর কারে সকলের।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কার্তিক পুজোয় মেতেছে বেলডাঙা! প্রায় ৩৫০টি মণ্ডপে দেব সেনাপতির আরাধনা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement