advertisement

Murshidabad News: পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মারা হয়েছে, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানায় মহিলা

Last Updated:

অভিযোগ, এর আগে পোষ্য কুকুরকেও বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে৷

বহরমপুর থানায় মৃত ছাগল নিয়ে হাজির মহিলা
বহরমপুর থানায় মৃত ছাগল নিয়ে হাজির মহিলা
#মুর্শিদাবাদ: পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মেরে দেওয়ার অভিযোগ বহরমপুরে। সটান বহরমপুর থানায় মৃত ছাগল নিয়ে হাজির হলেন এক মহিলা। জানা গিয়েছে, বহরমপুর থানার অন্তর্গত বোরগাছি এলাকার বাসিন্দা রীনা পাল।রীনা পালের সঙ্গে প্রতিবেশী প্লহাদ ঘোষের পরিবারের দীর্ঘ দিনের বিবাদ। অভিযোগ, রীনা পালের স্বামী টোটো চালক। টোটো চালিয়ে তাদের সংসার চলে। স্বামী দৈনন্দিন বাড়ি থেকে সকালে বেরিয়ে যান। কিন্তু প্রতিবেশী প্লহাদ ঘোষ রীনা পালের পরিবারের ওপর নানা ভাবে মানষিক নির্যাতন করে বলেই অভিযোগ।
আরও পড়ুন Nadia News: গাড়ি থেকে বাইক আরোহীর উদ্দ্যেশে ছোড়া হল পাউডার জাতীয় গুড়ো! মুহূর্তে জ্ঞান হারালেন ব্যক্তি
অভিযোগ, কয়েক মাস আগে পোষ্য কুকুরকেও খুন করা হয় গলা কেটে। তারপরে আজকে বাড়ির পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গৃহবধূ। আজকে সকালে বিষ খাইয়ে দেওয়া হয়, পরে বিষয়টি নজরে আসে। পোষ্যকে খুনের অভিযোগ উঠেছে প্লহাদ ঘোষের বিরুদ্ধে অভিযোগ।
advertisement
পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মেরে ফেলার পরে মৃত ছাগল নিয়ে বহরমপুর থানায় হাজির হন মহিলা। ঘটনার জেরে প্লহাদ ঘোষের পরিবারের ওপর পোষ্য ছাগলকে খুনের অভিযোগ করেছেন রীনা পাল। অন্যদিকে পুলিশ কেন নিস্ক্রিয়, পুলিশ কেন শাস্তি দিচ্ছে না দোষীদের, দোষীদের গ্রেফতারের দাবিতে হাজির হন থানায় গৃহবধূ রীনা পাল। অবিলম্বে দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
রীনা পাল জানান, আমার পরিবারের ওপর দীর্ঘ দিন ধরেই নানাভাবে নির্যাতন করে প্রতিবেশী। আমরা যাতে এলাকা ছেড়ে চলে যায় তার জন্য মাঝে মাঝে মধ্যেই অত্যাচার চলে। আজকে আমার বাড়ির পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মারা হয়েছে। আমি দোষীদের শাস্তি দাবি করছি।এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা বা আটক করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মারা হয়েছে, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানায় মহিলা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement