advertisement

ট্রেনের ছাদে দৌড়াদৌড়ি শুরু করল মানসিক ভারসাম্যহীন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

Last Updated:

ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ি শুরু করল এক মানসিক ভারসাম্যহীন তরুণী ৷ পরে ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনে ৷

#ব্যান্ডেল: ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ি শুরু করল এক মানসিক ভারসাম্যহীন তরুণী ৷ পরে ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনে ৷
এদিন সকালে ডাউন ব্যান্ডেল লোকাল চুঁচুড়া পৌঁছতেই বিপত্তির শুরু ৷ হঠাৎই সকলের চোখ এড়িয়ে ট্রেনের ছাদে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ৷ নীচ থেকে সকলে চিৎকার করলেও তাতে কর্ণপাত করেননি তিনি ৷ বেশকিছুক্ষণ ট্রেনের মাথায় এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করেন তরুণী ৷ এই সময় হঠাৎই ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ৷
advertisement
সঙ্গে সঙ্গেই খবর যায় দমকলের কাছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও রেলপুলিশ ৷ যদিও এখনও উদ্ধার করা যায়নি তরুণীর মৃতদেহ ৷ ঘটনার জেরে ডাউন ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ সকালের ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন অফিসযাত্রীরা ৷ চাঞ্চল্য চুঁচুড়া স্টেশনে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ট্রেনের ছাদে দৌড়াদৌড়ি শুরু করল মানসিক ভারসাম্যহীন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement