advertisement

৬ বছর বয়সে বিয়ে, ১৮-য় পা দিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ তরুণী

Last Updated:

পুতুলের ঘর সাজাতে গিয়ে বুঝতেই পারেনি কখন যেন কাঁধে এসে পড়েছে নিজের ঘর সাজিয়ে তোলার গুরু দায়িত্বটা ৷ বুঝতেই পারেনি কখন যেন দু’টো বেনি দোলানো মেয়েটা শিখে গেল এক গলা ঘোমটা দিতে ৷

#যোধপুর: পুতুলের ঘর সাজাতে গিয়ে বুঝতেই পারেনি কখন যেন কাঁধে এসে পড়েছে নিজের ঘর সাজিয়ে তোলার গুরু দায়িত্বটা ৷ বুঝতেই পারেনি কখন যেন দু’টো বেনি দোলানো মেয়েটা শিখে গেল এক গলা ঘোমটা দিতে ৷
এই নিয়মেই চলছে বিগত ১২টা বছর ৷ শ্বশুরবাড়ির অত্যাচারেও মুখে টুঁ শব্দটি করেনি ৷ আজ কিন্তু পরিস্থিতি বদলেছে ৷ মাত্র ৬ বছর বয়সে বাল্যবিবাহের শিকার পিন্টু দেবী আজ ১৮ বছরের প্রাপ্তবয়ষ্কা ৷ আজ তাই জোর করে, ইচ্ছের অমতে হয়ে যাওয়া বিয়েটার থেকে নিষ্কৃতি পেতে আদালতের চৌকাঠে পা রাখলেন রাজস্থানের যোধপুরের সাহসী মেয়ে, পিন্টু ৷
advertisement
advertisement
যোধপুরের পিটহাস গ্রামের পিন্টু দেবী জানিয়েছেন, ২০০৬ সালে খুব ছোটবেলায় সরান নগরে গ্রামে জোর করে তাঁর বিয়ে দেওয়া হয়েছিল ৷ কিন্তু শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অপরাধ জগতের যোগ আছে ৷ পাশাপাশি তাঁকে অত্যাচারও করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকরা ৷ এছাড়াও অনেক কারণ আছে যে কারণে স্বামীর সঙ্গে আর থাকতে চান না তিনি ৷ এতদিন সেখানে থাকতে তিনি বাধ্য হয়েছেন ৷ কিন্তু এখন তিনি প্রাপ্তবয়ষ্কা ৷ তাই এই বিয়ে থেকে মুক্তি চান তিনি ৷
advertisement
একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আদালতের দ্বরস্থ হন পিন্টু দেবী ৷ আদালত তাঁর আবেদন গ্রহণ করেছে ৷ তরুণীর স্বামীকে নোটিশও পাঠানো হয়েছে ৷ ২২ জুন মামলার শুনানি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৬ বছর বয়সে বিয়ে, ১৮-য় পা দিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ তরুণী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement