advertisement

Malda: পরিবেশ সচেতনতায় অভিনব বার্তা! গাছে রাখি বেঁধে বৃক্ষ বন্ধন কর্মসূচি পড়ুয়াদের

Last Updated:

বাড়ি থেকে গাছ নিয়ে এসে ক্লাসরুম সাজিয়ে তুলছে পড়ুয়ারা। প্রায় সকলেই বাড়ি থেকে নিয়ে আসছে বিভিন্ন প্রজাতির ফুল ও পাতাবাহার গাছ।

+
title=

#মালদহ : বাড়ি থেকে গাছ নিয়ে এসে ক্লাসরুম সাজিয়ে তুলছে পড়ুয়ারা। প্রায় সকলেই বাড়ি থেকে নিয়ে আসছে বিভিন্ন প্রজাতির ফুল ও পাতাবাহার গাছ। নিজেরাই মিলেমিশে ক্লাসরুমে জানালায় সুন্দর করে সাজিয়ে রাখছে গাছের টব। ক্লাস রুমের মেঝেতেও সাজানো নানান প্রজাতির গাছের টব। নিয়মিত গাছে জল দেওয়া পরিচর্যা সমস্ত কিছুই মিলেমিশে করছে পড়ুয়ারা। এ এক অভিনব বৃক্ষবন্ধন। সবুজ বাঁচাতে ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ মালদহের বার্লো গার্লস হাই স্কুলের।
 
 
advertisement
শুধু তাই নয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ ছেদন সম্পর্কে খুদে স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার স্কুল প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ বৃক্ষ বন্ধন কর্মসূচি পালন করা হয়। স্কুল ক্যাম্পাসের বিভিন্ন গাছে রাখি বাঁধে পড়ুয়ারা। এদিন পড়ুয়ারা নিজেদের বাড়ি থেকে বিভিন্ন গাছের চারা নিয়ে এসে স্কুল প্রাঙ্গণে রোপন করে।
advertisement
 
এই কর্মসূচির মধ্যে দিয়ে স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের। শুধু তাই নয় পরিবেশ,স্কুল নিজেদের ক্লাসরুম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ বাক্য পাঠ করানো হয় এদিন পড়ুয়াদের। ৭৫ বছর স্বাধীনতা উপলক্ষে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে মালদহের বাল্য গার্লস হাই স্কুল এবার বৃক্ষবন্ধন কর্মসূচি পালন করছে।
advertisement
 
স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী স্কুল প্রাঙ্গণে চলবে বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠান। শুক্রবার ছিল প্রথম দিন। বৃক্ষরোপণ বৃক্ষবন্ধন সহ দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল কর্তৃপক্ষের মূল লক্ষ্য পড়ুয়াদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
advertisement
 
 
 
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: পরিবেশ সচেতনতায় অভিনব বার্তা! গাছে রাখি বেঁধে বৃক্ষ বন্ধন কর্মসূচি পড়ুয়াদের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement