advertisement

Malda: মালদহ মেডিক্যাল কলেজে চলছে টেলি মেডিসিন

Last Updated:

স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পে শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ নেই, স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে অনলাইনে রোগী দেখছেন চিকিৎসকেরা। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের রোগী দেখছেন।

+
title=

মালদহ: স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পে শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ নেই, স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে অনলাইনে রোগী দেখছেন চিকিৎসকেরা। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের রোগী দেখছেন। ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা মুর্শিদাবাদ, বাঁকুড়া, মেদিনীপুর ও জলপাইগুড়ি সহ একাধিক জেলার রোগীদের অনলাইনে চিকিৎসার পরিষেবা দিচ্ছেন। রাজ্য সরকারের এই টেলিমেডিসিন প্রকল্প ব্যাপক সাফল্য লাভ করেছে। ইতিমধ্যে এই পরিষেবা ব্যাপক প্রচারিত হয়েছে জনসাধারণের মধ্যে। বহু রুগী ঘরে বসেই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার সুযোগ পাচ্ছেন। বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ ও ওষুধ দিচ্ছেন রোগীরা। জরুরী ভিত্তিক পরিস্থিতিতে অনেক সুবিধা হচ্ছে অত্যন্ত এলাকার রোগীদের। রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের সূচনা করা হয়েছে। প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন টেলিমেডিসিনের মাধ্যমে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রশাসনিক ভবনে সেন্ট্রাল রাইস হাফ করা হয়েছে।
স্বাস্থ্য প্রকল্পের লিংক-
advertisement
আরও পড়ুনঃ অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর!
যেখানে প্রতিনিয়ত নির্দিষ্ট টাইম সমস্ত বিভাগীয় ডাক্তাররা ভিডিও কলিং মাধ্যমে রোগীদের সমস্যার কথা শুনছেন পাশাপাশি সেই সমস্যা অনুযায়ী উপযুক্ত টেলিমেডিসিনের পরামর্শ দিচ্ছেন। করোনা পরিস্থিতির সময় থেকে এর টেলি মেডিসিন পরিষেবা চালু করেছিল রাজ্য সরকার। পরবর্তীতে তার সমস্ত রোগের চিকিৎসা ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই পরিষেবার ফলে গ্রামীণ এলাকার রোগীদের অনেকটাই সুবিধা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মালদহের বন্যা ও ভাঙন মোকাবিলায় প্রস্তুত প্রশাসন
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্প চালু রয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন সময় করে। টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে রোগীদের মধ্যে ব্যাপক সাড়াও মিলেছে। আগামীতে আমরা আরো একাধিক বিভাগের স্বাস্থ্যপরিসেবা স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে প্রচেষ্টায় রয়েছি।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: মালদহ মেডিক্যাল কলেজে চলছে টেলি মেডিসিন
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement