advertisement

Malda News: প্রতীক্ষার অবসান! অবশেষে ছাত্রাবাস পেলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

Last Updated:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে স্থায়ী ছাত্রাবাস চালু হতে চলায় খুশি পড়ুয়ারা।

+
হস্টেল 

হস্টেল 

মালদহ: দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দু'টি ছাত্রাবাস চালু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রাবাস দু'টির উদ্বোধন করেন মঙ্গলবার। গাজোলের সভামঞ্চ থেকে ভার্চুয়ালি দুটি ছাত্রাবাসের উদ্বোধন করা হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে স্থায়ী ছাত্রাবাস চালু হতে চলায় খুশি পড়ুয়ারা। ছাত্র ও ছাত্রীদের জন্য দু'টি আলাদা ছাত্রাবাস ভবন তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তৈরি হলেও এতদিন সেগুলি চালু হয়নি। মুখ্যমন্ত্রীর হাত ধরে ছাত্রাবাস দু'টি চালু হওয়ায় খুশি দূর-দূরান্তের পড়ুয়ারা।
২০০৮ সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরি হলেও এতদিন ছিল না কোনও ছাত্রাবাস। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মালদহ শহরে অস্থায়ীভাবে দু'টি ছাত্রাবাস ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে দূর-দূরান্তের পড়ুয়ারা এতদিন থাকতেন। তবে গত কয়েক বছর ধরে অস্থায়ী ছাত্রাবাসগুলিও বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রাবাসার জন্য দীর্ঘ লড়াই আন্দোলন চালিয়ে গিয়েছেন। অবশেষে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী হোস্টেল তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়। দু'টি ছাত্রাবাসের জন্য খরচ হয়েছে প্রায় ছয় কোটি টাকা।
advertisement
advertisement
দু'টি ছাত্রাবাসে দেড়শোটি করে আসন রয়েছে। অর্থাৎ ছাত্রাবাসগুলিতে মোট ৩০০ জন ছাত্রছাত্রী থাকতে পারবেন। ক্যাম্পাসের মধ্যেই স্থায়ী ছাত্রাবাস তৈরি হওয়ায় পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে।অস্থায়ী ছাত্রাবাসগুলি বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা দূরে ছিল। পড়ুয়াদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা ছিলনা। জেলার বাইরের পড়ুয়ারা ছাত্রাবাসে থাকার জায়গা না পেয়ে ভাড়া বাড়ি বা মেসবাড়ি নিয়ে থাকতেন। এ বার স্থায়ী ছাত্রাবাস চালু হলে উপকৃত হবেন দূর-দূরান্তের পড়ুয়ারা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: প্রতীক্ষার অবসান! অবশেষে ছাত্রাবাস পেলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement