advertisement

Malda News: ৯০ বছর বয়সেও গড়ছেন দুর্গা মূর্তি! কমলাদেবীর হাতেই সাজছে মৃন্ময়ী দুর্গা

Last Updated:

বৃদ্ধা মায়ের হাতে সেজে উঠছে 'মা'!

+
৯০

৯০ এর কমলাদেবী দুর্গা গড়ছেন

#মালদহ: রাত দিন এক করে কাজ করছেন ছেলে। একদিন দুইদিন নয়, পুজোর প্রায় দুই মাস থেকে চরম ব্যস্ততার সঙ্গে কাজ করেন মৃৎশিল্পী ছেলে। নিজের চোখের সামনে ছেলের এমন কষ্ট দেখে থাকতে পারেননি বছর নব্বইয়ের কমলা মণ্ডল। তাই প্রতিদিন ছেলের সঙ্গে প্রতিমা তৈরি করছেন কমলাদেবী। প্রতিমায় মাটির কাজ থেকে রং দেওয়া সহ বিভিন্ন কাজ করেছেন। সকালে ছেলের সঙ্গে কারখানায় আসেন। দিনভর কাজ করে রাতে ছেলের সঙ্গে বাড়ি ফিরে যান।
আরও পড়ুন Durga Puja 2022: পাঁচশো বছরেরও বেশি পুরনো বৈকুন্ঠপুরের জয়দুর্গার পুজো, এখনও রাজা কীর্তিচাঁদের নামে সঙ্কল্প করে পুজো হয়
মৃৎশিল্পী সুশান্ত কুমার মণ্ডলের বাড়ি পুরাতন মালদহ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়ায়৷ প্রায় ২০ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে জড়িত৷ কাজ শিখেছেন জেলার একাধিক নামি মৃৎশিল্পীর কাছে৷ ২০ বছর ধরে নিজের হাতেই মাটির দলা থেকে মৃণ্ময়ীকে গড়ে যাচ্ছেন৷ ছেলে একা কাজ করছে দেখে থেমে থাকেননি মা। তিনিও ২০ বছর ধরে ছেলের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধা মায়ের কাছে এখনও এমন সক্রিয় সাহায্য পেয়ে খুশি মৃৎশিল্পী।
advertisement
advertisement
নব্বই বছর বয়সে তিনি এখনও প্রতিমা তৈরির ৫০ শতাংশ কাজ করে ছেলেকে সাহায্য করে আসছেন। মায়ের এই আর্শীবাদে খুশি ছেলেও।মায়ের জন্য তিনি গর্বিত৷ মায়ের প্রতি কৃতজ্ঞও বটে৷ এই বছর সুশান্ত মণ্ডল মোট নয়টি দূর্গা প্রতিমা তৈরি করছেন। একা হাতে নয়টি প্রতিমা তৈরি করার কাজ শেষ করতে অনেক পরিশ্রম করতে হয়। শুধু তাই নয় বছর ভোর তিনি বিভিন্ন দেব দেবীর মূর্তি তৈরি করেন। সেই সময়েও মা ছেলেকে সাহায্য করে আসেন।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ৯০ বছর বয়সেও গড়ছেন দুর্গা মূর্তি! কমলাদেবীর হাতেই সাজছে মৃন্ময়ী দুর্গা
Next Article
advertisement
Kolkata Police: সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
  • কলকাতা পুলিশ কমিশনারের তরফে জারি করা নির্দেশিকা

  • অমান্য করলে বিভাগীয় পদক্ষেপ বা শাস্তিমূলক ব‍্যবস্থা গ্রহণ করা হবে

  • সংবেদনশীল/ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা যাবে না

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement