advertisement

মালদহে কালিয়াচকে প্রচুর বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করার সময় কেঁপে উঠল গোটা এলাকা

Last Updated:

সোমবার বিকেল নাগাদ লিচু বাগানে নিয়ে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড

সেবক দেবশর্মা, মালদহ: এবার মালদহের কালিয়াচকে উদ্ধার বোমা। সোমবার মালদহের কালিয়াচকের খাসচাঁদপুরে ঝোপের আড়াল থেকে উদ্ধার হয় ৯টি সুতলি বোমা। একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখা ছিল বোমাগুলি। এদিন সকালে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড।
সোমবার বিকেল নাগাদ লিচু বাগানে নিয়ে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। চার দফায় নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। বোমা নিষ্ক্রিয় করার সময় যে কোনও রকমের দুর্ঘটনা এড়াতে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। লোকজনের আনাগোনাও বন্ধ করে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: কাঁথির জবাব কাঁথি থেকেই, অভিষেকের পাল্টা সভা করবেন শুভেন্দু
তবে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের যে তীব্রতা চোখে পড়েছে, তাতে বিশেষজ্ঞেরা অনুমান করছেন বোমাগুলি যথেষ্ট তাজা ছিল এবং বেশ শক্তিশালী। কে বা কারা, কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে কালিয়াচক পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
মালদহে কালিয়াচকে প্রচুর বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করার সময় কেঁপে উঠল গোটা এলাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement