advertisement

এবার থেকে ম্যারেজ রেজিস্ট্রারকে জানাতে হবে বিয়ের বাজেট, মত সু্প্রিম কোর্টের

Last Updated:
#নয়াদিল্লি: পাত্র-পাত্রী দুপক্ষকেই এবার থেকে বিয়ের বাজেটের হিসেব দিতে হবে ম্যারেজ রেজিস্ট্রারকে ৷ সম্প্রতি একটি জনস্বার্থ মামলায় এমনই প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ বিয়েতে পণ অর্থাৎ যৌতুক বা নগদের আদানপ্রদান বন্ধেই এমন অভিনব দাওয়াই সীর্ষ আদালতের ৷
ভারতীয়দের বিয়ে মানেই জাঁকজমকে ভরা চোখধাঁধানো অনুষ্ঠান ৷ সঙ্গে ওড়ে হাজার হাজার টাকা ৷ সমাজের যে স্তরের মানুষই হোক না কেন, সন্তানের জন্মের পর থেকেই বিয়েতে মন ভরে খরচের জন্য টাকা সঞ্চয় শুরু করেন অভিভাবকেরা ৷ আর এই প্রবণতার কারণেই পণপ্রথার বাড়বাড়ন্ত বলে মত সমাজবিদদের একাংশের ৷
আরও পড়ুন 
advertisement
advertisement
পণ দেওয়া-নেওয়ার এই ঘৃণ্য প্রথার অবসানের লক্ষ্যে অভিনব প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ ম্যারেজ রেজিস্ট্রারকে বিয়ের খরচের হিসেব দেওয়া হোক বাধ্যতামূলক । হিসেব দিক পাত্র-পাত্রী দু’পক্ষই। পাত্রীর অ্যাকাউন্টে প্রয়োজনে টাকার একাংশ থাকবে। এতে পণ নিয়ে অভিযোগের তদন্তে সুবিধা হবে বলে, একটি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিষয়টি নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। সব ঠিক থাকলে অদূর ভবিষ্যতে বিয়ের আগে ভারতীয়দের বিয়েতে কত টাকা খরচ হতে চলেছে তা প্রকাশ্যে জানাতে হতে পারে ৷
advertisement
আরও পড়ুন 
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার থেকে ম্যারেজ রেজিস্ট্রারকে জানাতে হবে বিয়ের বাজেট, মত সু্প্রিম কোর্টের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement