advertisement

রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে চিঠি দিল কংগ্রেস

Last Updated:

রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে চিঠি দিল কংগ্রেস

#নয়াদিল্লি: বিদেশযাত্রায় বিশ্বরেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই দাবি জানিয়ে রীতিমতো 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে' চিঠি লিখল কংগ্রেস ৷ ফের নরেন্দ্র মোদিকে বিঁধতে নয়া প্রচার কৌশল নিল কংগ্রেস ৷
গত চার বছরে প্রধানমন্ত্রী পদে থাকাকালীন ৫২টি দেশ ঘুরেছেন নরেন্দ্র মোদি ৷ এদিন পর্যন্ত তাঁর বিদেশ সফরের সংখ্যা ৪১ ৷ কংগ্রেসের তরফে গিনেস বুক কর্তৃপক্ষকে রীতিমতো রেজিস্টার্ড পোস্টে চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সাফল্য’-এর কথা জানিয়েছেন কংগ্রেসের মহাসচিব সংকল্প আমোনকর ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরে মোট ব্যয় হয়েছে ৩৫৫ কোটি ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
কংগ্রেস ব্যঙ্গ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সাফল্য গোটা বিশ্বের কাছে তুলে ধরা উচিত ৷ ভবিষ্যত প্রজন্মের কাছে তিনি রোল মডেল ৷ কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ঝুলিতে এই কৃতিত্ব নেই ৷ পাশাপাশি, এই চার বছরে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম অনেক পড়ে গিয়েছে বলেও উল্লেখ করেছে কংগ্রেস ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে চিঠি দিল কংগ্রেস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement