advertisement

Baruipur: মেয়ের উপর দিনের পর দিন যৌন নির্যাতন, ২০ বছরের কারাদণ্ড বাবার

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুরের (Sonarpur) বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ধনঞ্জয় দিনের পর দিন তার নিজের মেয়েকে যৌন নির্যাতন করত ৷

বারুইপুর : মেয়েকে যৌন নির্যাতনের দায়ে ২০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত বাবা ৷ জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাবাস। শনিবার এই শাস্তি ঘোষণা করল বারুইপুর আদালত ৷ দোষী সাব্যস্ত ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুরের বাসিন্দা ওই রাজমিস্ত্রি দিনের পর দিন তার নিজের মেয়েকে যৌন নির্যাতন করত ৷ মেয়ের কাছে সব জানতে পেরে শেষে পুলিশের দ্বারস্থ হন তার স্ত্রী ৷ গত বছর ১১ জুলাই তিনি বারুইপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ৷ তদন্ত শুরু করে সোনারপুর থেকে ওই  ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয় ৷
advertisement
বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুন্ডুর তত্ত্বাবধানে কৃষ্ণা দাস এই ঘটনার তদন্ত করেন। কোভিড পরিস্থিতির মধ্যেও ১৩ মাসেই শাস্তি ঘোষণা করল বারুইপুর মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন বিচারক সন্দীপ কুমার মান্না।
advertisement
প্রতিবেদন : অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪/
Baruipur: মেয়ের উপর দিনের পর দিন যৌন নির্যাতন, ২০ বছরের কারাদণ্ড বাবার
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement