advertisement

Bengal News| Howrah: শিল্পের দেবতার পুজোর বাজারে এই বছরেও মন্দা এককালের শেফিল্ড হাওড়ায়

Last Updated:

এক কালে কলকারখানা ও শিল্পের প্রাচুর্যের জন্য শেফিল্ড নামে পরিচিত হাওড়াতেও (Howrah news) এই একই ছবি ধরা পড়লো দেবতাদের ইঞ্জিনিয়ারের পুজোর বাজার

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া: - করোনা আবহে এই বছরেও মন্দা বিশ্বকর্মা পুজোর বাজারে (Vishwakarma puja 2021) । এক কালে কলকারখানা ও শিল্পের প্রাচুর্যের জন্য শেফিল্ড নামে পরিচিত হাওড়া জেলাতেও এই একই ছবি ধরা পড়লো দেবতাদের ইঞ্জিনিয়ার নামে খ্যাত বিশ্বকর্মা পুজোর বাজারে । সকাল থেকে জেলার বিভিন্ন বাজার সংলগ্ন স্থানে বিশ্বকর্মার প্রতিমা নিয়ে বিক্রেতারা বসলেও এই বছর অনেকটাই বিক্রি কমেছে প্রতিমার । পাশাপাশি বড় আকারের মূর্তির পরিবর্তে অপেক্ষাকৃত ছোট আকারের মূর্তি কিনে নিয়েই পুজো সারছেন দেবতাদের শিল্পী হিসেবে পরিচিত বিশ্বকর্মার ভক্তরা । তবে বিকেল ও সন্ধ্যের দিকে বেশ কিছুটা বিক্রি বাড়তে পারে বলেও আশা করছেন প্রতিমা ব্যবসায়ীরা ।
" দেড় বছর ধরে করোনা ভাইরাসের (coronavirus) প্রকোপ আটকাতে একাধিকবার লকডাউনের (Lockdown) জেরে আর্থিক মন্দায় বিপর্যস্ত বহু কলকারখানা এখনও সেভাবে খোলেনি । লকডাউনের জেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেসরকারি গাড়িগুলির মালিকরাও । তাই আগের বছরের মত এই বছরেও পুজোর বাজার আগের মতো নেই । বড় মূর্তি একেবারেই বিক্রি হচ্ছে না । যা একটা দুটো বিক্রি হচ্ছে , সবই ছোটো সাইজের মূর্তি। " আক্ষেপের সুরে জানালেন হাওড়ার (Howrah) কালিবাবুর বাজার এলাকার চৌধুরী বাগানের প্রতিমা ব্যবসায়ী মনোজ চৌধুরী ।
advertisement
advertisement
অন্য আরেক মূর্তি ব্যবসায়ীর গলাতেও সেই একই সুর । তিনি জানালেন , " লকডাউনের জেরে মাটি, পোশাক, দড়ি, বাঁশ , রং - সহ দাম বেড়েছে সমস্ত কাঁচামালেরই । অন্য বছরে 700 থেকে 800 টাকায় যে মূর্তি বিক্রি হত , এই বছর তার দাম বেড়ে হয়েছে 1200 থেকে 1400 টাকা । ফলে দাম বেশি দেখে ফিরে যাচ্ছেন বহু ক্রেতাই । "
advertisement
অন্যদিকে প্রতিমার পাশে ঢাক নিয়ে বসে থাকলেও , বেশিরভাগ পুজো উদ্যোক্তাদের তরফ থেকেই এখনও ডাক আসেনি বলে মনমরা জেলার ঢাকিরা । তবে শেষ মুহূর্তে প্রতিমা বিক্রি বাড়লে তাদেরও যে ডাক আসবে সেই আশায় বসে ঢাক শিল্পীরা ।
advertisement
শান্তনু চক্রবর্তী 
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Howrah: শিল্পের দেবতার পুজোর বাজারে এই বছরেও মন্দা এককালের শেফিল্ড হাওড়ায়
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement