advertisement

Durga Puja 2021: মহানবমীর একপক্ষ কাল আগে থেকেই দুর্গাপুজো শুরু বালিজুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারে

Last Updated:

রীতিনীতিতে অন্যান্য পুজোর (Durga Puja 2021) তুলনায় বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের পুজো একেবারেই আলাদা৷

মহানবমীর একপক্ষ কাল আগে থেকেই পুজো শুরু বালিজুড়ি গ্রামের মুখোপাধ্যায় পরিবারে
মহানবমীর একপক্ষ কাল আগে থেকেই পুজো শুরু বালিজুড়ি গ্রামের মুখোপাধ্যায় পরিবারে
বীরভূম : বাঙালীদের প্রাণের পুজো দুর্গোৎসবের (Durga Puja 2021) ক্ষেত্রে রীতিনীতিতে অন্যান্য পুজোর তুলনায় বীরভূমের (Birbhum Durga Puja)  দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোএকটু হলেও ভিন্ন। এই পরিবারের দুর্গাপুজো শুরু হয়ে যায় কৃষ্ণপক্ষের নবমীতে, যা দুর্গাপুজোর মহানবমীর ঠিক একপক্ষ কাল আগে। ওই দিন আনা হয় ঘট এবং তারপর থেকেই চলে পুজো, বিজয়া দশমী পর্যন্ত।
প্রাচীনত্বের দিক দিয়ে রয়েছে এই পুজোর রয়েছে আলাদা গুরুত্ব (Traditional Durga Puja)। পুজোর উৎস সম্পর্কে চট্টোপাধ্যায় পরিবারের সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, "তৎকালীন রাজনগরের নবাব আলিনকি খান আমাদের পূর্বপুরুষ তেকুরাম চট্টোপাধ্যায়ের ছেলে কাশীনাথের অন্নপ্রাশনে আসেন ৷ তিনি কিছু উপহার দিতে চান। তবে নিজের জন্য কিছু নিতে আপত্তি করেন। তিনি জানান যে, 'দুর্গাপুজো যাতে ভালোভাবে চলে সেবাযেতরা যাতে সেই পুজো ঠিকঠাক নিয়ে যেতে পারেন তার জন্য কিছু দান করুন'। তখন নবাব এই পুজোয় চালানোর জন্য ৬৪ বিঘা জমি, ৭টি পুকুর এবং একটি বড় পুস্করনী দান করেন।"
advertisement
advertisement
তেকুরাম চট্টোপাধ্যায়ের ছেলে কাশীনাথের অন্নপ্রাশনে রাজনগরের নবাবের আসার কারণ ছিল৷ তেকুরাম চট্টোপাধ্যায় ছিলেন রাজনগরের নবাব আলিনকি খানের দেওয়ান। চট্টোপাধ্যায় পরিবারের এই পুজো শুরু করেছিলেন তেকুরাম চট্টোপাধ্যায় ১১১১ বঙ্গাব্দে। তারপর থেকেই রীতি মেনে কৃষ্ণপক্ষের নবমীতে দুর্গা মায়ের বোধনের মাধ্যমে শুরু হয়ে যায় চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো। এই পুজোতে বর্তমানে অনেক শরিক ঢুকলেও একই রীতি মেনে প্রায় সাড়ে তিনশো বছর ধরে এই পূজো চলে আসছে। এই পূজো বর্তমানে ১১ পুরুষ ধরে চললেও রীতিনীতিতে কোনরকম নড়চড় হয়নি।
advertisement
মহা নবমীর একপক্ষ (Durga Puja Special) কাল আগে কৃষ্ণপক্ষের নবমীতে শুরু হওয়া বালিজুড়ি গ্রামের এই দুই পরিবারের দুর্গাপুজো ঘিরে ওই পরিবারের সদস্যরা ছাড়াও সাধারণ মানুষদের মধ্যেও দেখা যায় আলাদা উৎসাহ- উদ্দীপনা। ঘট আনার দিন থেকেই প্রসাদ বিতরণ এবং ভোগের আয়োজন থাকে। বিভিন্ন পাড়ার মানুষেরা এই ভোগ নেওয়ার জন্য নিমন্ত্রিত থাকেন।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Durga Puja 2021: মহানবমীর একপক্ষ কাল আগে থেকেই দুর্গাপুজো শুরু বালিজুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারে
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement