advertisement

Bengal News| Birbhum: লক্ষ্য উন্নয়ন, বক্রেশ্বরে উদ্বোধন হতে চলেছে কর্মতীর্থের

Last Updated:

Birbhum News: উন্নয়নমূলক কাজের মধ্যেই শুক্রবার বক্রেশ্বরের উদ্বোধন (Karma Tirtha in Bakreswar) হতে চলেছে কর্মতীর্থ-এর।

#বীরভূম: বীরভূমে যে সকল তীর্থ ক্ষেত্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি তীর্থক্ষেত্র হল বক্রেশ্বর (Bakreswar, Birbhum)। সতীপীঠ (SatiPith) ছাড়াও বক্রেশ্বর শিব মন্দির (Bakreswar Shiv Temple) , উষ্ণ প্রস্রবণ (Hot water spring) সহ একাধিক দিক দিয়ে এই তীর্থক্ষেত্রের গুরুত্ব অপরিসীম। বছরের বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও বীরভূমের পার্শ্ববর্তী জেলা থেকেও পর্যটকের আগমন ঘটে থাকে (Tourism in Birbhum)। আর এই বক্রেশ্বর ধামকে সাজিয়ে তোলার জন্য বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, একাধিক পদক্ষেপ গ্রহণের কাজ চলছে। এই সকল উন্নয়নমূলক কাজের মধ্যেই শুক্রবার বক্রেশ্বরের উদ্বোধন হতে চলেছে কর্মতীর্থ-এর (Karma Tirtha in Birbhum, Bakreswar)।
বক্রেশ্বরের বক্রেশ্বর বাসস্ট্যান্ড লাগোয়া বীরভূম জেলা পরিষদের একটি জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের অধীনে এই কর্মতীর্থ তৈরি করা হয়েছে। এই প্রকল্প তৈরি করার জন্য সরকারের তরফ থেকে প্রায় তিন কোটি টাকা খরচ করা হয়েছে (3 crore spend for Karma Tirtha)। এখানে রয়েছে ৩০টি দোকান ঘর। যে দোকান ঘরগুলি স্থানীয় ৩০ জন ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হবে।
advertisement
advertisement
এই যে ৩০ জন ব্যবসায়ীর হাতে কর্মতীর্থ ৩০টি দোকান ঘরের (Karma Tirtha in Birbhum) চাবি তুলে দেওয়া হবে, তারা এর আগে পর্যন্ত বক্রেশ্বর মন্দির ঢোকার বাঁদিকের রাস্তায় কাঁচা, ছাউনি দেওয়ার মত অস্থায়ী দোকান ঘর করে এযাবত ব্যবসা করতেন। বিষয়টি রুজি রোজগারের, তবে পর্যটন ক্ষেত্রের ক্ষেত্রে অনেকটা দৃষ্টিকটু হয়ে দাঁড়িয়েছিল। আর এই দুইয়ের ভারসাম্য বজায় রাখতে বক্রেশ্বর পর্যটন কেন্দ্রের সৌন্দর্যায়ন (Bakreswar Tourism) করার জন্য এমন কর্মতীর্থের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনার মধ্য দিয়ে ওই সকল ব্যক্তিদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
শুক্রবার বক্রেশ্বর কর্মতীর্থ শুভ উদ্বোধন করবেন রাজ্যের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Minister Chandra nath Sinha)। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলাশাসক বিধানচন্দ্র রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Birbhum: লক্ষ্য উন্নয়ন, বক্রেশ্বরে উদ্বোধন হতে চলেছে কর্মতীর্থের
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement