advertisement

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার আগে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া ?

Last Updated:

সকালবেলা পতাকা উত্তোলন আর প্রভাতফেরির পর বিকেলের দিকে ছোটখাট আউটিংয়ে তো বেরতেই হবে ৷ কিন্তু কোনও পরিকল্পনা করার আগে জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া ?

#কলকাতা: সকাল থেকেই গুমোট ভাব ৷ আকাশে তেমন রোদের দেখা না মিললেও আর্দ্রতার তেজে নাজেহাল অবস্থা শহরবাসীর ৷ কিন্তু ছুটির দিন বলে কথা ৷ স্কুল, কলেজ, অফিস, কাছারি সবই ছুটি ৷ তাই সেই ছুটির দিন ঘিরে নিশ্চয়ই নানা রকম পরিকল্পনা রয়েছে আপনার মাথায় ৷ সকালবেলা পতাকা উত্তোলন আর প্রভাতফেরির পর বিকেলের দিকে ছোটখাট আউটিংয়ে তো বেরতেই হবে ৷ কিন্তু কোনও পরিকল্পনা করার আগে জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া ?
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, স্বাধীনতা দিবসেও জারি থাকবে বৃষ্টির ভ্রুকুটি ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুষ্পষ্ট হয়েছে নিম্নচাপ অক্ষরেখা ৷ হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় গভীর হবে নিম্নচাপ ৷ তবে আগামী ২-৩ দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম ৷ তবে আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার আগে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া ?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement