advertisement

Weekend Trip: রাজ পরিবারের বহু স্মৃতি, পুরনো জৌলুস ফিরবে রানি বাগানের! পর্যটকদের আকর্ষণ বাড়াতে কী পদক্ষেপ? জানুন

Last Updated:

Weekend Trip: বাগানের সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগানের বেড়ার তারজালি লাগানো হবে নতুন করে। এছাড়া বাচ্চাদের খেলনা ও পর্যটকদের বসার জায়গা সংস্কার করা হবে।

+
রাণী

রাণী বাগানের স্মৃতি সৌধ ঘর

কোচবিহার: কোচবিহারের রাজ আমলের নির্দশনগুলির মধ্যে রানি বাগান বা কেশব আশ্রম অন্যতম। কোচবিহার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদীর বাঁধের পাশ ঘেঁষেই রয়েছে এই বাগান। দীর্ঘ সময় ধরে এই বাগান বহু পর্যটকের আকর্ষণের জায়গা। তবে বেশ কিছুটা সময় ধরে রানি বাগানের অবস্থা বেহাল হয়ে উঠেছিল। বাগানের সুরক্ষায় ব্যবহৃত তরজালির বেড়া ভেঙে যাওয়া থেকে শুরু করে নষ্ট হয়ে যায় পর্যটকদের বসার জায়গা। এছাড়াও বেহাল হয়ে পড়েছিল পার্কের বাচ্চাদের খেলার জিনিস।
এলাকার বাসিন্দা কৃষ্ণা মণ্ডল জানান, “এই বাগানে বিকেল হলেই একটা সময় ভিড় জমত। জেলার এই একমাত্র বাগান যেখানে প্রবেশ করতে কোনও টাকা লাগে না। তবে এই বাগানের বেহাল দশার কারণে মানুষের আনাগোনা কমেছে। বহু দূর-দূরান্তের পর্যটকরা আসতেন। তবে দিনে দিনে সেই সংখ্যাও কমেছিল। এখন যদি পুনরায় এই বাগান সংস্কার করা হয়, তবে ভালই হবে। বাগানে রয়েছে রাজ পরিবারের বহু স্মৃতিসৌধ। যেগুলি বেশ অনেকটাই আকর্ষণ করে বহু মানুষকে।”
advertisement
আরও পড়ুনঃ আলাদা এসি দরকার নেই…! জলের দরে শপিং মলের মতো দিনভর বরফ ঠান্ডা ফ্ল্যাট-বাড়ি! সেন্ট্রাল এসি লাগাতে খরচ কত? স্কোয়্যার ফুট মেপে রইল হিসাব
কোচবিহারের ইতিহাস অনুসন্ধানী সুবীর সরকার জানান, “রাজ পরিবারের একাধিক সদস্যদের স্মৃতি সৌধ রয়েছে এখানে। রাজ পরিবারের স্মৃতি বিজরিত কেশব আশ্রম বা রানি বাগান ইতিহাসের নিদর্শন। বাগানের একটি ঘরে রাজ পরিবারের বহু পুরনো ছবি রয়েছে। তাই বাগানের সংস্কার দ্রুত প্রয়োজন। জেলার পর্যটন মানচিত্রে এই বাগানের গুরুত্ব অনেকটাই।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঘণ্টা দুয়েকে শুরু অক্ষয় তৃতীয়ার শুভক্ষণ…! ২৯-৩০ এপ্রিল সন্ধ্যায় বাড়ির দরজায় অবশ্যই রাখুন ৪ জিনিস, মা লক্ষীর আশীর্বাদে সংসারে অর্থের বন্যা
উদ্যানকানন রেঞ্জার অভিজিৎ নাগ জানান, “ইতিমধ্যেই বাগানের সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাগানের বেড়ার তারজালি লাগানো হবে নতুন করে। এছাড়া বাচ্চাদের খেলনা ও পর্যটকদের বসার জায়গাও সংস্কার করা হবে।” এই সংস্কারের কাজ করা হলে কেশব আশ্রম বা রানি বাগান ফের পর্যটকদের আকর্ষণ করবে। এছাড়া কোচবিহারের রাজ পরিবারের স্মৃতি বিজরিত এই বাগান হেরিটেজ নিদর্শন। তাই এই বাগানের সংস্কার করা অত্যন্ত প্রয়োজন। যদিও বর্তমান সময়ে বাগানের আগাছা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। দ্রুত এই পার্ক সংস্কার করে হেরিটেজ বাগানের পুরনো জৌলুস ফিরিয়ে দেওয়া হবে। ফলে জেলায় আকর্ষণ বাড়তে চলেছে রাজ আমলের এই হেরিটেজ বাগানের।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: রাজ পরিবারের বহু স্মৃতি, পুরনো জৌলুস ফিরবে রানি বাগানের! পর্যটকদের আকর্ষণ বাড়াতে কী পদক্ষেপ? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement