advertisement

Bridal Gown with Swarovski Crystals: স্বচ্ছ কাপড়ে গাঁথা ৫০ হাজার ৮৯০ টি দুর্মূল্য স্ফটিক! রেকর্ড ভেঙে চুরমার বিয়ের পোশাকে

Last Updated:

Bridal Gown with Swarovski Crystals: বিশ্বরেকর্ড তৈরি করা এই গাউন তৈরি স্বচ্ছ কাপড়ে৷ সুইটহার্ট নেকলাইনের পাশাপাশি আছে শরীরচাপা সিল্যুয়েট

চার মাস ধরে তৈরি করার পর অবশেষে প্রকাশ্যে আনা হয় পোশাকটিকে৷
চার মাস ধরে তৈরি করার পর অবশেষে প্রকাশ্যে আনা হয় পোশাকটিকে৷
বিয়ের গাউনে গাঁথা ৫০ হাজার ক্রিস্টাল বা স্ফটিক! অতীতের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে এই ব্রাইডাল গাউন৷ চলতি বছরের ১৪ এপ্রিল ইতালির মিলানে সি স্পোসাইতালিয়া কোল্লেজিওনি ফ্যাশন শো-এ আত্মপ্রকাশ করে এই পোশাক৷ চার মাস ধরে তৈরি করার পর অবশেষে প্রকাশ্যে আনা হয় পোশাকটিকে৷ ৫০ হাজার ৮৯০ টি সোয়ারোভস্কি ক্রিস্টাল গাঁথা এই ওয়েডিং গাউন ইতালির বিখ্যাত মিশেলা ফেরিয়েরো দোকানের৷ শৌখিন বিয়ের পোশাকের জন্য এই দোকানের নাম জগৎজোড়া৷
বিশ্বরেকর্ড তৈরি করা এই গাউন তৈরি স্বচ্ছ কাপড়ে৷ সুইটহার্ট নেকলাইনের পাশাপাশি আছে শরীরচাপা সিল্যুয়েট৷ গাউনের সঙ্গে গ্লাভস বা দস্তানাও ছিল রত্নখচিত৷ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড-এর তথ্য অনুযায়ী তিল তিল করে কয়েক মাস ধরে এই পোশাক তৈরি করা হয়েছে৷ ডিজাইনার প্রথমে প্যাটার্ন মেকারের সঙ্গে যোগাযোগ করেন৷ তার পর সেলাইয়ে দক্ষ বা সূচিশিল্পীরা পেশাদারদের হাতের সুনিপুণ ছোঁয়ায় তৈরি হয় গাউন৷ পোশাকের কাপড়ের মেটিরিয়াল ৫০ হাজার ক্রিস্টালকে ধরে রাখতে পারে, সেদিকেও নজর রাখা হয়েছে৷
advertisement
advertisement
advertisement
প্রথমে মূল গাউন, তার পর কুঁচি এবং সবার পরে দস্তানায় বসানো হয় ক্রিস্টাল৷ এক একটি ক্রিস্টাল বসাতে সময় লেগেছে ২০০ ঘণ্টা৷ এর আগে তুরস্কের ডেন গেলিনলিঙ্ক মোডা তাসারিম সংস্থার তৈরি ওয়েডিং গাউনে বসানো হয়েছিল ৪৫ হাজার ২৪ টি ক্রিস্টাল৷ ইস্তাম্বুলের একটি নামী দোকানে ২০১১ সালে আত্মপ্রকাশ করেছিল এই পোশাক৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bridal Gown with Swarovski Crystals: স্বচ্ছ কাপড়ে গাঁথা ৫০ হাজার ৮৯০ টি দুর্মূল্য স্ফটিক! রেকর্ড ভেঙে চুরমার বিয়ের পোশাকে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement