advertisement

বিচ্ছেদ বড়ই বেদনার! মন ভাল রাখার কিছু সহজ পরামর্শ

Last Updated:

Some ways to look after your mental health after separation : ভালবাসার সঙ্গী ও ফেলে আসা অতীত ভোলা একেবারেই সহজ কাজ নয় ৷

বিচ্ছেদের পর মানসিক কষ্টে ভোগেন না এরকম মানুসের সংখ্যা হয়তো নেই বললেই চলে ৷ প্রেম হোক বা বিবাহ,  দুই ক্ষেত্রেই বিচ্ছেদ হলে মেনে নেওয়া খুব কঠিন ৷ এক্ষেত্রে মানসিক চাপ তো থাকেই তার সঙ্গে সারাদিনের কাজেও মন দেওয়া কঠিন হয়ে পড়ে ৷ ভালবাসার সঙ্গী ও ফেলে আসা অতীত ভোলা একেবারেই সহজ কাজ নয় ৷
এক্ষেত্রে মন ভাল রাখার জন্য কিছু সহজ উপায় দিয়েছেন অরুবা কবীর নামে এক মনবিদ ৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে  মনবিদ অরুবা কবীর জানান, যেকোনও সম্পর্কই একটি সুন্দর ভবিষ্যতের জন্য তৈরি হয় ৷
প্রথম প্রথম সম্পর্ক ভালবাসা দিয়ে তৈরি হলেও পরে আমরা ভালবাসার গভীরতা হারিয়ে ফেলি এবং সম্পর্ক ভেঙে যায়৷ তিনি আরও বলেন সম্পর্ক ভাঙার ফলে অনেক সময় মানসিক কষ্ট থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়ে ৷ সেক্ষেত্রে কিছু সহজ উপায়ে বিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ৷
advertisement
advertisement
অনুভূতি প্রকাশ - যখনই মন খারাপ হবে তখনই নিজের অনুভূতি প্রকাশ করতে হবে ৷ নিজের অনুভূতি প্রকাশ করার জন্য বন্ধু ও পরিবারের সাহায্য নেওয়া যেতে পারে ৷
শখ পূরণ- যখনই নিজেকে একা মনে হবে তখনই নিজের শখ পূরণ করতে হবে ৷ যেমন ছবি আঁকা, গান গাওয়া ৷ একাকীত্বের সময় নিজের শখ পূরণ করলে মন ভাল রাখা যেতে পারে ৷
advertisement
অনুভূতিকে না চেপে রাখা - মনবিদ আরও বলেন এটা খুবই স্বাভাবিক যে বিচ্ছেদের পর কোনও দিন মন ভাল থাকল আর কোনও দিন মন খারাপ ৷
তাই নিজের অনুভূতিকে না চেপে রেখে বেরোতে দিন ৷
ভুলে যাওয়া - মনবিদ আরও বলেন বিচ্ছেদ যতই কঠিন হোক তা মনে পুষে না রেখে ভুলে যেতে হবে ৷ পুরোনো স্মৃতি আগলে রেখে কোনও লাভ নেই ৷ তাই সব ভুলে ফের নতুন করে শুরু করার চেষ্টা করতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিচ্ছেদ বড়ই বেদনার! মন ভাল রাখার কিছু সহজ পরামর্শ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement