advertisement

পার্টি গার্লরাই নাচতে পারে নাগিন ডান্স? শাঁখা হাতে আটপৌরে শাড়িতে বাড়ির উঠোনে বউয়ের নাচ, ভাইরাল ভিডিও

Last Updated:

চেনা ছকের বাইরে গিয়ে নির্মল আনন্দে মাতোয়ার ঘরের বউ

#কলকাতা: সোশ্যাল মিডিয়া আসার পর সমস্ত  রকমের সামাজিক সীমারেখা মিটে গেছে ৷ আগে যা একটা সমাজের বিশেষ অংশের জন্যেই বরাদ্দ ছিল এখন সেই তীব্র সীমারেখা অনেকটাই শিথিল ৷ এখন মানুষ নিজের মনের আনন্দে যে নাচ-গান করে তা কোনওরকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় ৷ তারপর দর্শক যদি পছন্দ করে তাহলে ভিডিও ভাইরাল ৷ ভার্চুয়াল রিয়েলিটির এই জগতে দর্শক থেকে শিল্পস্ট্রষ্টার মধ্যে যোগসূত্র তৈরি হয়ে যায় কাউকে না চিনেই ৷
এরকমই একটি ভিডিও এখন সোশ্যাল নেটওয়ার্কে দাপিয়ে বেড়াচ্ছে যেখানে এক মহিলাকে নাগিন ডান্স করতে দেখা যাচ্ছে ৷ না কোনো ক্লাব বা ডান্সিং ক্লাসের হট অ্যান্ড হ্যাপেনিং এই নাচ নয় ৷ একেবারে গ্রামের বাড়ির উঠোন কাঁপানো পারফরম্যান্স ৷ পিছনে রয়েছে তুলসী মঞ্চ তার সামনেই মনের আনন্দে নাচছেন মহিলা ৷ পরণে সাধাসিধে চেক শাড়ি, হাতে বাঙালি গৃহস্থ বাড়ির বউদের মতো শাঁখা ৷ কিন্তু নাচের দাপটে বুঝিয়ে দিচ্ছেন কত দক্ষ নাচিয়ে তিনি ৷
advertisement
advertisement
এই নাচের ভিডিওতে তাঁর একজন সঙ্গীও আছেন , তিনি আবার একেবারে সাপুড়েদের পোশাক পরেছেন হাতে রয়েছেন বীন! সব মিলিয়ে পারফেক্ট পরিস্থিতি ৷ ভিডিওটি মাত্র ১৫ সেকেন্ডের , কিন্তু তাতেই ভিউয়ারদের মন জয় করে নিয়েছেন নাগিন ডান্সার ৷
advertisement
দেখে নিন ভিডিও
মাত্র দিন তিনেক আগে আপলোড হওয়া এই ভিডিও-র নাচ দেখলেই বোঝা যাবে পাঁচটা নাগিন ডান্স ভিডিওকে হেলায় হারাতে পারে ঘরোয়া মহিলার এই নাচের মুদ্রা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পার্টি গার্লরাই নাচতে পারে নাগিন ডান্স? শাঁখা হাতে আটপৌরে শাড়িতে বাড়ির উঠোনে বউয়ের নাচ, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement