#Viral: মাথায় ফুলের মালা, পরণে জরিদার শাড়ি, বরকে কটাক্ষ হেনে স্ত্রী-র রমণীয় নাচ, দেখে নিন Tiktok ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
স্বামী-স্ত্রী-র প্রেমের দারুণ মুহূর্ত
#কলকাতা : প্রেম মানে কী এর কী কোনও লিখিত সংজ্ঞা হয় ৷ বলিউড আমাদের যেভাবে প্রেম দেখায় সেটাই কী শুধু প্রেম! যেখানে অপূর্ব লোকেশানে, কেতাদুরস্ত পোশাকে তন্বী নায়িক ও হাঙ্ক নায়ক নেচে -গেয়ে প্রেম করেন? এটাই কী প্রেম ৷ নাকি রোজকার সংসারের চাল-ডালের হিসেব , বাবা-মায়ের খেয়াল রাখা, সন্তানের প্রতিপালনের পরে যে আবেগ একে অপরের জন্য জমা থাকে সেটাই প্রেম ৷ এই ভিডিও দেখলে বলতে বাধ্য হবেন ‘প্যায়ার হো তো অ্যায়সা৷’
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সুপারহিট একটি Tiktok ভিডিও একরকইম ‘কাপল গোল’ বা দাম্পত্যের মধুর কেমিস্ট্রির বার্তা দিচ্ছে ৷ আর সত্যি প্রেমের গল্প সব জায়গাতেই সুপারহিট ৷ সারাভ নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট হয়েছে ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠান বাড়িতে জোরকদমে নাচে মেতেছেন দম্পতি ৷ আর এই ভিডিও দেখে একটা বিষয় নিশ্চিত হয়ে যাবেন নাচতে গেলে ফিগার-বয়স কোনও কিছুই কোনও বিষয় নয় ৷
advertisement
advertisement
যে মহিলা রয়েছেন তিনি পুরো সেজে গুজে -মাথায় লাগানো ফুলের মালা, পরণে জরিদার শাড়ি ৷ তারসঙ্গে গান বাজছে যেখানে ফাটিয়ে নাচছেন ভদ্রমহিলা ৷ আর কটাক্ষ হানছেন তাঁর স্বামীর দিকে ৷ দেখে নিন সেই ভিডিও ৷
advertisement
সোশ্যাল মিডিয়া এখন সমাজের দর্পণ ৷ এখানেই মানুষজন কীভাবে ভাবছে কীভাবে দেখছে সেটাই ফুটে ওঠে ৷ ভার্চুয়াল মিডিয়ামেই নিজেদের মত প্রকাশ করেছে ৷ তাই এখানে যে ভিডিও ট্রেন্ডিং হয় তা সকলের কাছে এখন খবর হিসেবে পৌঁছে যায় ৷ এই ভিডিওটির ভিউ ইতিম্ধ্যেই প্রায় ১০ লক্ষের কাছাকাছি ৷ প্রায় দু হাজার মানুষ এই ভিডিওটিতে কমেন্ট করেছেন ৷ তাই এই ভিডিও আরও বেশি জনপ্রিয়তা অর্জন করছে৷ স্বামী-স্ত্রী-র দারুণ সম্পর্ক না থাকলে এই কেম্স্টির থাকা সম্ভব নয় এটাই মনে করছেন নেটিজেনরা ৷ তাই বছর শেষে দাম্পত্যে নতুন রঙ লাগাতে এই ভিডিও পাঠকদের কাছেই বড় পাওয়া হতে পারে ৷
advertisement
আরও দেখুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 02, 2020 7:10 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: মাথায় ফুলের মালা, পরণে জরিদার শাড়ি, বরকে কটাক্ষ হেনে স্ত্রী-র রমণীয় নাচ, দেখে নিন Tiktok ভিডিও







