advertisement

#Viral: আজও বিয়ের পর শ্বশুরবাড়ি যেতে কেঁদে ভাসায় মেয়েরা, মাকে জড়িয়ে কান্নার Tiktok ভিডিও কেড়ে নিচ্ছে মন

Last Updated:

বিয়ের সাজগোজ যা খুশি হোক, কেঁদে ভাসলেন কন্যা...

#নয়াদিল্লি : দিনকাল অনেক বদলেছে , কিন্তু শতাব্দী প্রাচীন কিছু নিয়ম আজও একইভাবে বয়ে চলেছে ৷ বিয়ের রীতিই হল মেয়েরা সম্প্রদানের পর শ্বশুরবাড়ির হয়ে যায় ৷ ছোটবেলা থেকে যে উঠোনে খেলে সে বড় হয়ে উঠেছে সেই উঠোন আর তার নিজের বাড়ি নয় ৷ এখন তার অন্য ঠিকানা ৷ কালের স্রোতে দিনকাল অনেক বদলেছে ৷ এখন আর কোনও মেয়েই নিজের বাড়িকে ভুলে গিয়ে শুধুমাত্র শ্বশুরবাড়ির হয়ে থাকতে চান না ৷ এখন তাঁরা আর অর্ধেক আকাশ নন, এখন তাঁরা পূর্ণ আকাশের অধিকারী ৷ ফলে আগে যেরকম মনে করা হত বিয়ের দিন কন্যা লাজুক হাসি হাসবেন, সেজেগুজে মাথা নিচু করে বসে থাকবেন এসব অনেকক্ষেত্রেই বদলেছে ৷ এখন নিজের নতুন ইনিংসের দিনটিকে নিজেদের মতো করে সেলিব্রেট করেন মহিলারা ৷
তাই কখনও কোথাও দেখা যায় বিয়ের কনে নিজেই নাচছেন, কোথাও দেখা যায় বরকে সঙ্গী করেই আনন্দে মাতোয়ারা নিজেকে প্রকাশ করছেন নববধূ ৷ বিয়ের শেষে শ্বশুরবাড়ি যাওয়া এখন আর তাঁদের কাছে শুধুই দুঃখের জায়গা নয় ৷ তাই অনেক সময়েই দেখা যায় কনে হাসতে হাসতেই বিদায় নিচ্ছেন তাঁর বাড়ির লোকের কাছ থেকে ৷ কোথাও দেখা যায় নাচতে নাচতে শ্বশুর বাড়ির লোক বরণ করে নিচ্ছেন নব দম্পতিকে ৷ তবে এসবের মধ্যেও মনে দাগ কেটে যায় যদি সেই বিয়ের পরের সেই চেনা ছবি ভেসে আসে ৷ এখন ভার্চুয়াল মিডিয়ামে সকলেই নিজেদের আনন্দ -দুঃখের মুহূর্তের ছবিগুলি শেয়ার করে নিতে ভালোবাসেন ৷ সেখানেই এক আবেগঘন Tiktok ভিডিও হয়েছে ভাইরাল ৷ যেখানে এক আবাঙালি কনের ‘বিদাই’-র দৃশ্য দেখা যাচ্ছে ৷ ভিডিওটি রীতিমতো আবেগঘন তাই আধুনিক নেটিজেনরাও নিজেদের শতাব্দী প্রাচীন ছবি দেখে শেয়ার করছেন ৷
advertisement
advertisement
হাম আপকে হ্যায় কৌন ছবি-র ‘বিদাই’-র দৃশ্যে ব্যবহৃত ‘ক্যায়সে ভুল পায়ুঙ্গি ম্যায় বাবা’- এই গানটিই টিকটকে ব্যবহৃত হয়েছে ৷ পুরো সাজগোজ করা অবস্থায় নিজের সাজ পারফেক্ট না রাখার কথা ভেবে কেঁদে ভাসাচ্ছেন মেয়েটি ৷ তাঁকে জড়িয়ে ধরে কাঁদছেন তাঁর পরিবারের লোকজন ৷
advertisement
মধু সিং নামের Tiktok হ্যান্ডেল থেকে শেয়ার হয়েছে এই ভিডিও ৷ ইতিমধ্যেই দু লক্ষের বেশি মানুষ এই ভিডিও দেখেছেন ৷ সাধারণ মেয়ের চিরাচরিত বিদায়রীতি দৃশ্য মন কেড়েছে নেটিজেনদের ৷
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: আজও বিয়ের পর শ্বশুরবাড়ি যেতে কেঁদে ভাসায় মেয়েরা, মাকে জড়িয়ে কান্নার Tiktok ভিডিও কেড়ে নিচ্ছে মন
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement