advertisement

#Viral: নতুন বউয়ের সিঁথিতে সিঁদুর দান, তারপরে যা হল, দেখুন Tiktok ভিডিও

Last Updated:

সিঁদুর দান মানুষের জীবনে বড় পর্ব , তারপর যা হল

#কলকাতা:  বিয়ে সমস্ত মানুষের জীবনের একটি বড় অধ্যায় ৷ প্রায় প্রতিটা মানুষই এই পর্যায়ের মধ্যে দিয়ে এগিয়ে যান ৷ অনেক ক্ষেত্রেই এটিকে জীবনের দ্বিতীয় ইনিংস বলা হয় ৷ সিঙ্গল লাইফ থেকে যৌথ জীবন - নারী-পুরুষ উভয়ের জীবনেই একটা বড় পরিবর্তন আসে ৷ হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, শিখ প্রতিটি ধর্মাবলম্বীরই নিজের নিজের বিয়ের রীতি আছে ৷ রেজিস্ট্রি বিয়ে মানে যে আইনি বিয়ে সম্পন্ন হওয়া,তেমনিই বহু মানুষ এইভাবে ধর্মীয় রীতি না মেনে বিয়ে না হওয়া অবধি বিয়ে হয়েছে বলেই মনে করে না ৷
হিন্দু মতে বিয়েতে সিঁদুর দান পর্ব একটা বড় অধ্যায় ৷ বর নিজের নব বিবাহিত স্ত্রী-র মাথায় যখন সিঁদুর পরিয়ে দেন তখনই মনে করা হয় বিবাহ পূর্ণতা পায় ৷ প্রথমবার স্বামী যে সিঁদুর পরিয়ে দেন তারপর স্বামী বেঁচে থাকা পর্যন্ত  পুরো জীবন মেয়েটি সেই সিঁদুর পরে থাকেন ৷ এর সঙ্গে স্বামীর মঙ্গল-অমঙ্গল ও তাঁর এই সবই নাকি যুক্ত থাকে ৷ তাই এই সিঁদুর দান পর্ব নিয়ে বেশি কথা হয় ৷
advertisement
advertisement
হিন্দুদেরও বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন রকম পদ্ধতিতে সিঁদুর পরিয়ে দেন ৷ বেশিরভাগ ক্ষেত্রেই সিঁদুর পরানোর সময় নতুন বরকে না দেখে নববধূর সিঁথিতে সিঁদুর পরাতে হয় ৷ এরকমই সিঁদুর দানের একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে ৷ সেই Viral Tiktok ভিডিওতে দেখা যাচ্ছে , নতুন বর তাঁর নববধূর দিকে না তাকিয়েই সীমন্ত রাঙিয়ে দিচ্ছেন সিঁদুরে ৷ মাথায় রয়েছে লজ্জাবস্ত্র ৷ দেখে নিন সেই ভিডিওটি ৷
advertisement
এই ভিডিওটির পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছে ‘তেরি ভিগি ভিগি সি’- গানটি ৷ তবে সবচেয়ে অদ্ভুত যেটা সেটা হল মেয়েটির মাথায় যখন সিঁদুর দেওয়া হচ্ছে তখন মেয়েটির চোখ বন্ধ কেউ একজন আত্মীয়া অথবা বন্ধু মেয়েটির মুখ উঁচু করে ধরে রেখেছে ৷ এই অবস্থায় থাকার পর যখন ঠাকুরমশায় বলছেন যে এবার সিঁদুরদান পর্ব শেষ হয়েছে, তখন মেয়েটি নতুন বউয়ের মাথা ধরে নামিয়ে দেয়, এই সময় মেয়েটি চোখ খোলেনা ৷ আর মাথাটাও যেভাবে নেমে যায় তখন মনে হয় মেয়েটি সংজ্ঞহীণ ৷ কোথাও আবার এও হতে জীবনের এত বড় মোড় পরিবর্তনে অভিভূত মেয়েটি ৷ যাই হোক হৃদয় ছুঁয়ে যাওয়া এই Tiktok Video এখন ভাইরাল ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral: নতুন বউয়ের সিঁথিতে সিঁদুর দান, তারপরে যা হল, দেখুন Tiktok ভিডিও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement