advertisement

Darjeeling News: পাহাড়ি মোমো খেতে খেতে আপনার সামনে এসে দাঁড়াবে টয় ট্রেন! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

Darjeeling News: এক প্লেট মোমো হাতে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে হঠাৎ করেই আপনার সামনে দিয়ে ছুটে চলবে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন!

+
রংটং

রংটং পার্ক

দার্জিলিং: পর্যটকদের কাছে পাহাড় মানেই এক শান্তির জায়গা এবং পাহাড় মানেই সুস্বাদু মোমো। পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সব সময়ই খাওয়ারের কথা আসলেই পছন্দের তালিকায় থাকে মোমো। সেই অর্থে পাহাড় যাব আর মোমো খাব না তা আবার হয় নাকি।এবার সেই পাহাড়ের কোলে বসে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে সুস্বাদু মোমো খেতে হলে আপনাকে আসতেই হবে দার্জিলিং-এর বুকে অন্যতম এক জনপ্রিয় জায়গা রংটং- এ।
এখানে আসলে মোমো খেতে খেতে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, হঠাৎ করেই আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়বে, ঐতিহ্যবাহী টয় ট্রেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ প্রতিনিয়ত এই রংটং-এর রাস্তা হয়েই শিলিগুড়ির এনজিপি থেকে দার্জিলিং ছুটে চলে টয় ট্রেন সেই অর্থেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এক অন্যতম নিদর্শন হল রংটং স্টেশন, আর সেই স্টেশনের ধারেই গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট মোমোর দোকান।
advertisement
advertisement
সেই অর্থেই এখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন, একদম স্টেশনের প্ল্যাটফর্মের পাশে বসে মোমো খেতে খেতে প্রকৃতির মাঝে এই টয়ট্রেনের আনন্দ উপভোগ করতে প্রতিনিয়ত এখানে ছুটে আসে পর্যটকেরা। এখানে আসলে নিমেষেই আপনার মন ভালহয়ে যাবে।
advertisement
তাহলে আর দেরি কিসের আপনিও যদি মোমো প্রেমী হয়ে থাকেন, তাহলে পাহাড়, মোমো এবং ঐতিহ্যবাহী টয় ট্রেন এই তিনটি জিনিসের কম্বো প্যাকেজ আপনি পেয়ে যাবেন দার্জিলিং-এর বুকে অতি পরিচিত সকলের পছন্দের জায়গা রংটং এ। তাই আর দেরি না করে ছুটির দিনে বা উইকেন্ডে নিজের পরিবার বা বন্ধু-বান্ধবদের নিয়ে মোমো খেতে খেতে পাহাড়কে উপভোগ করতে চলে আসুন রংটং-এর এই ঐতিহ্যবাহী জায়গায়।
advertisement
সুজয় ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling News: পাহাড়ি মোমো খেতে খেতে আপনার সামনে এসে দাঁড়াবে টয় ট্রেন! কারণ জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement