advertisement

Viral: একটাই শরীরে দুটো মাথা!বিরল সাপের নড়াচড়া দেখে গা শিরশির করতে বাধ্য!রইল ভিডিও

Last Updated:

ভিডিওটি ইতিমধ্যেই ১৫ হাজার ভিউ হয়েছে৷

#ভুবনেশ্বর: অনেক ধরণের সাপ তো দেখেছেন কিন্তু এই সাপ একেবারে বিরল৷ একটাই শরীরে দুটি মাথা স্পষ্ট৷ যার মানে দাঁড়ায় এই সাপের দুটির বদলে চারটি চোখ, এবং দুটি জিভ৷ অর্থাৎ এই সাপ সামনে থেকে দেখলে খুব যে ভাল অনুভূতি হবে না, সেটা বলাই বাহুল্য৷ সর্পিল প্রজাতির যে কোন প্রাণি দেখলেই অনেকের গা শিউড়ে ওঠে৷ তাদের ক্ষেত্রে এই ভিডিও না দেখাই ভাল৷
ওড়িশার কেওনঝড় জেলায় দেখা মিলেছে এই বিরল প্রজাতির সাপের৷ বন বিভাগের এক কর্তা নিজে এই ভিডিওটি ট্যুইট করেছেন৷ একে বলে ওলফ স্নেক (wolf snake). দুটি মাথা পৃথক তাই আলাদা ভাবেই নাকি খাবার সন্ধানের কাজ করে৷ তবে একটাই স্বস্তির যে এই সাপের বিষ নেই৷ পরে অবশ্য এই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়৷
advertisement
ভিডিওটি ইতিমধ্যেই ১৫ হাজার ভিউ হয়েছে৷ অনেকেই ভয় পেলেও ভিডিওটি দেখে ফেলেছেন৷ তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন দুটি মাথা থাকায় শরীরের ওপর বেশি চাপ পড়বে সাপটির৷ তাই জীবন সংশয়ে থেকে যাচ্ছে এর৷ এমন দুমুখো সাপ বিরল তবে একেবারেই যে দেখা যায় না, তা নয়৷ আমেরিকায় একবার এই ধরণের সাপ সামনে এসেছিল, যার নাম ছিল ডবল ডেভ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: একটাই শরীরে দুটো মাথা!বিরল সাপের নড়াচড়া দেখে গা শিরশির করতে বাধ্য!রইল ভিডিও
Next Article
advertisement
Higher Secondary 2026: পরীক্ষা দিয়ে ফিরেই মোবাইলে মগ্ন, বকুনি মায়ের! মেমারিতে চরম সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
উচ্চমাধ্যমিক দিয়ে ফিরেই মোবাইলে মগ্ন, বকুনি মায়ের! মেমারিতে চরম সিদ্ধান্ত ছাত্রীর
  • পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে পরের পরীক্ষার জন্য পড়াশোনা না করে মোবাইল ফোন দেখছিল মেয়ে। তা দেখে বকাবকি করেন মা। আর সেই অভিমানে চরম পরিণতি বেছে নিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement