advertisement

Vastu Tips: নির্দিষ্ট এই অভিমুখ মেনে খেতে বসলে শরীর থাকবে সুস্থ, আর মিলবে দীর্ঘায়ুর আশীর্বাদও!

Last Updated:

Facing east or north-east direction while eating: যাঁরা অক্ষরে অক্ষরে বাস্তুশাস্ত্রের প্রতিটা বিষয় মেনে চলেন, তাঁরা খেতে বসা অথবা টিভি দেখতে বসার ক্ষেত্রেও বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলেন।

এছাড়াও অনেকেই খালি পেটে ঘুমাতে পারেন না। তবে ভরপেট খেয়ে বিছানায় গেলেও ঘুমের অসুবিধা হতে পারে। ঘুমের প্রায় তিন-চার ঘণ্টা আগে রাতের খাবার খেতে হবে। এতে ঘুম না হওয়া বা রাতে জেগে ওঠার সমস্যা কেটে যাবে।
এছাড়াও অনেকেই খালি পেটে ঘুমাতে পারেন না। তবে ভরপেট খেয়ে বিছানায় গেলেও ঘুমের অসুবিধা হতে পারে। ঘুমের প্রায় তিন-চার ঘণ্টা আগে রাতের খাবার খেতে হবে। এতে ঘুম না হওয়া বা রাতে জেগে ওঠার সমস্যা কেটে যাবে।
#কলকাতা: বাস্তুশাস্ত্রে দিক বা দিশার আলাদাই তাৎপর্য রয়েছে। যেমন বলা হয় যে, ভাগ্যলক্ষ্মীকে প্রসন্ন রাখতে বাড়ি বানানোর সময় সঠিক দিক মেনেই বাড়ি বানাতে হবে। আবার যেমন পুজোর জন্য বা ঠাকুরঘরের জন্য শুভ মানা হয় ঈশান কোণকে। অনেকেই বাড়ির শৌচাগার, রান্নাঘর এমনকী, শোওয়ার ঘর পর্যন্ত বাস্তুশাস্ত্রে উল্লিখিত নির্দিষ্ট দিক মেনেই তৈরি করান। আসলে বিশ্বাস, এতে তাঁদের উপর ভাগ্য প্রসন্ন থাকবে এবং বিপদ কাছেও ঘেঁষতে পারবে না (Vastu Tips)।
শুধু কী তা-ই! যাঁরা অক্ষরে অক্ষরে বাস্তুশাস্ত্রের প্রতিটা বিষয় মেনে চলেন, তাঁরা খেতে বসা অথবা টিভি দেখতে বসার ক্ষেত্রেও বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলেন। এই প্রসঙ্গে বাস্তুশাস্ত্র বিশারদদের মত, খাবার খাওয়ার সময় বা টিভি দেখার সময় নির্দিষ্ট অভিমুখেই বসা উচিত। আসলে প্রতিটা দিক বা দিশার উপর রয়েছে নির্দিষ্ট কিছু এনার্জির প্রভাব। আর নির্দিষ্ট কাজের জন্য রয়েছে নির্দিষ্ট দিশার গুরুত্বও। তাই আজ আলোচনা করে নেওয়া যাক সেই বিষয়েই (Vastu Tips)।
advertisement
advertisement
প্রথমেই আসা যাক, টিভি দেখতে বসার অভিমুখ সংক্রান্ত আলোচনায়। অনেক সময় সন্ধেবেলায় পরিবারের সদস্যরা একসঙ্গে মিলে টিভি দেখতে বসেন। এভাবেই সাধারণত বেশির ভাগ ভারতীয় পরিবারে পারিবারিক সময় কাটানো হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে মেনে চলতে হবে নির্দিষ্ট দিক। আর বাস্তুবিশারদরা মনে করেন যে, টিভি দেখার সময় পরিবারের সদস্যদের দক্ষিণ দিকে মুখ করে বসা উচিত। তাতে ভাগ্য প্রসন্ন থাকে (Facing east or north-east direction while eating)।
advertisement
ঠিক তেমনই খেতে বসার ক্ষেত্রেও মেনে চলা উচিত নির্দিষ্ট অভিমুখ। এমনটাই উল্লিখিত রয়েছে বাস্তুশাস্ত্রে। বাস্তুবিশারদরা বলেন যে, খেতে বসার সময় পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে মুখ করে বসা উচিত। আসলে নির্দিষ্ট এই অভিমুখে বসে খাওয়াদাওয়া করলে খাবারের থেকে সঠিক এনার্জি বা শক্তি পাওয়া যায়। শুধু তা-ই নয়, খাওয়ার সঙ্গে সঙ্গে রান্না করার ক্ষেত্রেও নির্দিষ্ট অভিমুখও মেনে চলা উচিত। বলা হয়, রান্না করার সময়ও পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে মুখ করে রান্না করলে ভাল ফল পাওয়া যায়। সুশ্রুত, চরক এবং মনুর তৈরি খাদ্যসংক্রান্ত আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে, পূর্ব দিকে মুখ করে খেতে বসলে দীর্ঘায়ুর মতো আশীর্বাদ জীবনে নেমে আসে। এই নির্দিষ্ট অভিমুখে বসলে খাবার ভাল ভাবে হজম হয়। হজম ক্ষমতাও বৃ্দ্ধি পায়। আর তাতে মানুষ সুস্থ-সবল থাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vastu Tips: নির্দিষ্ট এই অভিমুখ মেনে খেতে বসলে শরীর থাকবে সুস্থ, আর মিলবে দীর্ঘায়ুর আশীর্বাদও!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement