advertisement

ঘরে বসেই পার্লারের জেল্লা ! পুজোর আগেই ম্যাজিক দেখাবে এক কাপ চা

Last Updated:

Use 1 cup of tea for a spotless skin : ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে যেন চলেই না ৷ কিন্তু এই চা পাতাই দিতে পারে আপনাকে দাগহীণ ত্বক ৷

#কলকাতা : পুজোর আগে পার্লারে না গিয়ে বাড়িতে বসেই পেতে পারেন উজ্জ্বল ত্বক ৷ সকালের এক কাপ চা মুছে দিতে পারে গালের যে কোনও কালো দাগ ৷ পুজোর আগে দাগমুক্ত ত্বক পেতে রোজ সকালে চা পাতা ব্যবহার করা যেতেই পারে ৷ ত্বকের কালো দাগ তো কমবেই,  তার সঙ্গে পাবেন উজ্জ্বল ত্বক ৷ ফেসিয়াল না করেই ফেসিয়াল করা ত্বকের মত চকচকে ত্বক পাবেন পুজোর সময় ৷ তার জন্য মানতে হবে কিছু সহজ ঘরোয়া উপায় ৷
ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে যেন চলেই না ৷ কিন্তু এই চা পাতাই দিতে পারে আপনাকে দাগহীণ ত্বক ৷ চা পাতায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের কালো দাগ দূর করতে সহায়তা করে ৷ জেনে রাখা যাক ত্বকে চা পাতা ব্যবহারের কিছু সহজ উপায় ৷
advertisement
advertisement
১) রোজ সকালে চা খাওয়ার পর বেঁচে যাওয়া ফোটানো চা পাতাকে ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন সেই জল ছেঁকে মুখ ধুতে হবে ৷ এতে ত্বকের কালো দাগ থেকে একেবারে মুক্তি পাওয়া যেতে পারে ৷
২) চা পাতায় সামান্য  অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে ৷ সেই পেস্ট মুখে ১০ মিনিট মেখে উষ্ণ জলে মুখ ধুলে ঘরে বসেই ত্বকে পার্লারের  মত জেল্লা পাওয়া যেতে পারে ৷
advertisement
৩) সামান্য টক দইয়ের সঙ্গে চা পাতা দিয়ে ত্বকে হালকা ভাবে স্ক্রাব করতে হবে ৷ এতে ত্বকের মৃত কোষ উঠে যাবে খুবই সহজে ৷ এবং না চাইতেই ত্বকের ট্যান থেকে মুক্তি পাওয়া যেতে পারে  ৷
advertisement
৪)রোজ ঘুমোতে যাওয়ার ২ ঘন্টা আগে ১ চামচ চা পাতা এক কাপ জলে ভিজিয়ে রাখতে হবে ৷ ঠিক বিছানায় যাওয়ার আগে সেই জল ছেঁকে নিয়ে মুখ ধুয়ে হালকা ভাবে মুছে নিলে পুরোনো কালো দাগ একেবারে উঠে যেতে পারে ত্বক থেকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঘরে বসেই পার্লারের জেল্লা ! পুজোর আগেই ম্যাজিক দেখাবে এক কাপ চা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement