advertisement

বাজারে দুই রঙের ডিম, জানেন কোনটা শরীরের পক্ষে ভালো ?

Last Updated:

বাজারে ডিম কিনতে গিয়ে লক্ষ্য করে থাকবেন, দু’ধরণের ডিম দেখতে পাওয়া যায়৷ একটা সাদা রঙের, আরেকটা বাদামি ৷ এই বাদামি

#কলকাতা: বাজারে ডিম কিনতে গিয়ে লক্ষ্য করে থাকবেন, দু’ধরণের ডিম দেখতে পাওয়া যায়৷ একটা সাদা রঙের, আরেকটা বাদামি ৷ এই বাদামি ডিম বাজারে ধীরে ধীরে সাদা ডিমের জায়গাকে ঢেকে দিচ্ছে ৷ অনেকেই শুধুমাত্র রং অন্যরকম হওয়ার জন্য, বাদামি ডিমই কিনতে আগ্রহী হচ্ছে ৷ কিন্তু জানেন কি? কোন রঙের ডিমই শরীরের পক্ষে ভালো ?
সাধারণ মানুষদের মধ্যে এই বাদামি ডিম কেনার নতুন শখ দেখেই মার্কিন বিশ্ববিদ্যালয় গবেষণা শুরু করল, সেই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকরা বলছেন, বাদামি ডিম এবং সাদা ডিমের পুষ্টিগত তেমন পার্থক্য নেই। বাদামি ডিমে ওমেগা-৩ ফ্যাটি এসিড একটু বেশি রয়েছে। তবে সেই একটু বেশির পরিমাণ এতই নগণ্য যে সেটা না ধরলেই চলে। ফলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন সাদা আর বাদামি ডিম দুটোই সমান পুষ্টিগুণ ধারণ করে।
advertisement
রং আলাদা হওয়ার কারণ লুকিয়ে রয়েছে মুরগির জিনে। সাদা ডিমগুলো আসে সাদা পালকের মুরগি থেকে যাদের রং সাধারণত সাদা বা হালকা। আর বাদামি ডিম পাড়ে বাদামি পালকের মুরগি। মুরগির জিনগত পার্থক্যের কারণেই ডিমগুলোর রং পাল্টে যায়।
advertisement
তবে বিশেষজ্ঞদের মত, ডিম কিনতে গেলে রং নয় গুণগত মান খেয়াল করুন, মানে পচা ডিম কিনছেন না তো ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাজারে দুই রঙের ডিম, জানেন কোনটা শরীরের পক্ষে ভালো ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement