advertisement

Looking after indoor plant aralia :নামমাত্র খরচে অন্দরসজ্জা ও দূষণমুক্তি, ঘরে রাখুন অ্যারালিয়া

Last Updated:

Looking after indoor plant aralia : অল্প আয়াসে গৃহসজ্জা এবং দূষণ কমাতে অ্যারালিয়া গাছ রাখুন বাড়িতে

ডেভিস কলেজ অফ এগ্রিকালচারের অধ্যাপক জিয়াং এ বিষয়ে একটি সমীক্ষা করেছিলেন।
ডেভিস কলেজ অফ এগ্রিকালচারের অধ্যাপক জিয়াং এ বিষয়ে একটি সমীক্ষা করেছিলেন।
অন্দরসজ্জার পাশাপাশি আপনার ঘর থেকে অনেক বিষাক্ত গ্যাস এবং দূষণকারী উপাদান শোষণ করে নেয় অ্যারালিয়া (indoor plant aralia)৷ মূলত ক্রান্তীয় এশিয়া এবং পলিনেশিয়া অংশের এই গাছের ৭০ রকম প্রকারভেদ দেখা যায়৷ এর মধ্যে বেশিরভাগ গাছই এখনও অরণ্যেই শোভা পায়৷ কিছু অ্যারালিয়ার প্রজাতি ইন্ডোর প্ল্যান্ট হিসেবে খুবই জনপ্রিয়৷ গুল্মজাতীয় এই গাছ রাখতেই পারেন ঘরে৷ যত্ন নেওয়া বেশি পরিশ্রমসাধ্য বা সময়সাপেক্ষ নয় (Tips to grow and look after indoor plant aralia )৷ তাই অল্প আয়াসে গৃহসজ্জা এবং দূষণ কমাতে অ্যারালিয়া গাছ রাখুন বাড়িতে৷
# বাড়িতে অ্যারালিয়া রাখলে এমন জায়গায় রাখুন যেখানে সূর্যের আলো প্রবেশ করে, কিন্তু সরাসরি রোদ লাগে না৷ জানালার তাক, ব্যালকনির কোণা, যেখানে রোদের তাপ নরম, সেখানেই বসান অ্যারালিয়ার টব৷ সবথেকে ভাল হয় যদি উত্তরের কোনও জানালায় বসান৷
আরও পড়ুন : ঘরোয়া উপকরণে সহজ উপায়ে বাড়িতেই তৈরি করুন ভেষজ লিপবাম
# এই গাছের শিকড় খুব সংবেদনশীল ও নরম৷ সহজেই পচে যাওয়ার প্রবণতা দেখা যায়৷ তাই রোজ জল দেওয়ার দরকার নেই৷ যেদিন টবের মাটি পুরোপুরি শুকিয়ে যাবে, সেদিনই জল দিন৷ টবের নিকাশি ব্যবস্থাও যেন সাফ থাকে, খেয়াল রাখবেন সেদিকেও৷
advertisement
advertisement
# অ্যারালিয়া গাছ সহজেই কীটের শিকার হয়ে পড়ে৷ গাছের পাতায় কোনও পোকা দেখলে সেই পাতা ধুয়ে দিন৷ কোনও পাতা পচে গেলে ফেলে দিন৷
আরও পড়ুন : কী দিয়ে ধোবেন? মুছবেনই বা কী দিয়ে? জেনে নিন আপনার চশমাকে ভাল রাখার খুঁটিনাটি
# যে মাটিতে জল সহজেই বেরিয়ে যায়, সেরকম ঝরঝরে দোআঁশ মাটিতেই অ্যারালিয়া গাছ ভাল হয়৷
advertisement
# আর্দ্র আবহাওয়ায় এই গাছ ভাল থাকে৷ তাই অতিরিক্ত উষ্ণতা বা আর্দ্রতা কোনও ক্ষতি করে না৷ অনেকেই রোজ এই গাছে জলের ছিটে দেন৷ কিন্তু সেটা না করলেও অসুবিধে নেই৷
আরও পড়ুন : ফিরে চলুন মা দিদিমার সাবেক রূপটানে, শীতের সঙ্গী হোক গ্লিসারিন
# গুল্মজাতীয় এই গাছ ঝোপের মতো আকারেই বড় হয়৷ মাঝে মাঝেই ট্রিমিং করে দেবেন৷
advertisement
অ্যারালিয়া গাছ বড় হতে সময় নেয়৷ তাই অধৈর্য হয়ে বেশি বেশি জল বা সার দেবেন না৷ জৈব সার ব্যবহার করুন৷ প্রতি বছর এক বার টব পাল্টে নতুন টবে বসিয়ে দিন৷ তাহলে আরও ঝলমলে হবে আপনার অ্যারালিয়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Looking after indoor plant aralia :নামমাত্র খরচে অন্দরসজ্জা ও দূষণমুক্তি, ঘরে রাখুন অ্যারালিয়া
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement