advertisement

Illusion: ঘর, রান্নাঘর, বাথরুম সবই উল্টো...! শহরের 'এই' বাড়িতে পা দিলে উল্টে যাবে গোটা জগৎ! আপনিও ঘুরে আসুন

Last Updated:

Illusion: এই বাড়ির বিশেষত্বই হচ্ছে, প্রতিটি কাঠামো, আসবাবপত্র, সাজসজ্জা সবকিছুই উল্টো। মনে হবে যেন আপনার চেনা বাড়ি, গোটাটাই উল্টে গিয়েছে। নতুন এই ইল্যুশন ফটো গ্যালারী বা আর্ট গ্যালারি ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই জন্মেছে ব্যাপক কৌতুহল।

+
উল্টো

উল্টো বাড়ি

নিউটাউন: কলকাতার উত্তরে চিনার পার্ক ও দশদ্রোণ সংলগ্ন এলাকায় সম্প্রতি তৈরি হয়েছে এক নতুন আকর্ষণ। আপ সাইড ডাউন হাউস বা উল্টো বাড়ি। নাম শুনেই বোঝা যায়, এই বাড়ির বিশেষত্বই হচ্ছে, প্রতিটি কাঠামো, আসবাবপত্র, সাজসজ্জা সবকিছুই উল্টো। মনে হবে যেন আপনার চেনা বাড়ি, গোটাটাই উল্টে গিয়েছে। নতুন এই ইল্যুশন ফটো গ্যালারী বা আর্ট গ্যালারি ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই জন্মেছে ব্যাপক কৌতুহল।
বিশেষত সোশ্যাল মিডিয়ার যুগে এমন ভিজ্যুয়াল কনটেন্ট মানুষের আকর্ষণকে যেন আরও দ্বিগুণ করে তুলেছে। ঠিক কী আছে উল্টো বাড়ির ভেতরে! ভেতরে ঢুকলেই চোখে পড়বে, ড্রয়িং রুমে উল্টো ঝোলানো সোফা, ছাদ থেকে উল্টো ঝোলানো খাট, ফ্যান, দেয়ালে ঘড়ি, আলনা সহ রান্নাঘরের সামগ্রী থেকে বাদ যায়নি বাথরুমও। রান্নাঘরেও বাসনপত্র, ফ্রিজ, টেবিল-চেয়ার সবই এখানে উল্টো। এখানে আসলে মনে হবে যেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে এসেছেন। এমন উল্টো বাড়ি তাই এখন বহু ফটোগ্রাফি প্রেমীদের জন্য আদর্শ ঠিকানা হয়ে উঠেছে।
advertisement
আরও পড়ুনঃ দমদম-বিধাননগর-মধ্যমগ্রাম-বিরাটিতে ভাঙা পড়বে একাধিক বহুতল! AAI-এর নোটিশ পুরসভাকে, ব্যাপক চাঞ্চল্য
এমন উল্টো বাড়ি যার মস্তিষ্ক প্রসূত সেই তনুশ্রী কুন্ডু জানালেন, মালয়েশিয়ার মালাক্কার একটি জায়গায় ঘুরতে গিয়ে এমন উল্টো বাড়ি দেখে, কলকাতায় এমন একটা তৈরি করার চিন্তা মাথায় আসে। কিছুটা বাস্তব জগৎ থেকে বেরিয়ে, কাল্পনিক জগতে পা রাখতে পারবেন এখানে আসলে। আপনার বাড়িটা যদি উল্টো হয়ে যেত তবে কেমন হতো! এখানে আসলে সেই অনুভূতি দেবে।
advertisement
advertisement
সোম থেকে শুক্রবার মাত্র ২০০ টাকা করে প্রবেশ মূল্য। তবে ছুটির দিনে ২৪০ টাকা করে জনপ্রতি নেওয়া হয়। ছোট থেকে বড় সকল বয়সের দর্শকরাও এমন উল্টো বাড়িতে এসে চুটিয়ে উপভোগ করছেন। যা নিঃসন্দেহে কলকাতার পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। তাহলে আর অপেক্ষা কিসের! চলুন, এবার একটু জগৎটা উল্টে দেখি!
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Illusion: ঘর, রান্নাঘর, বাথরুম সবই উল্টো...! শহরের 'এই' বাড়িতে পা দিলে উল্টে যাবে গোটা জগৎ! আপনিও ঘুরে আসুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement