advertisement

বয়স্ক দম্পতির অপার প্রেম ! পরম ভালবাসার স্ত্রীর চুল বেঁধে বিনুনি করে দিচ্ছেন স্বামী

Last Updated:

স্ত্রীও সেই ভালবাসা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন

ভালবাসা কমেনা কখনই এক জন্মে ভালবাসা সব সময়েই তার পরশ দিয়ে এগিয়ে নিয়ে যায় সময়কে সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলাই জীবন ৷ শুধু জীবনের কথা বলাই জীবন ৷ সম্পর্ককে আঁকড়ে ধরেই মানুষ বাঁচতে চায় ৷ জীবন কাটাতে চায় ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই সম্পর্কের রসায়নেই জীবন অতিবাহিত করতে চায় মানুষ ৷ মানুষের জীবনের অনেক চাওয়া পাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়া হল ভালবাসা ও ভাল থাকা ৷
জীবনের প্রথম ভালবাসাটাই আসে বাবা-মায়ের কাছ থেকে ৷ বাবা-মায়ের অকৃত্রিম ভালবাসা জীবনকে সুন্দর করে গড়ে তোলে ৷ বাবা-মা কারোরই চিরকাল থাকেনা ৷ বাবা-মায়ের দেওয়া শিক্ষা নিয়েই আনমাদের সবাইকে জীবনের বাকিদিনগুলি চলতে হয় ৷ মা-বাবা না তাকার সময়ে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী এক বড় ভূমিকা গ্রহণ করে ৷ জীবনের বাকি দিনগুলি যেন একসঙ্গে পথ চলার সঙ্গে সঙ্গে নানান স্বপ্নপূরণে রূপকথা হয়ে যায় ৷ জীবন সুন্দর হয়ে ওঠে ৷ ভালবাসারই অন্য নাম সঙ্গে বাঁচা, সঙ্গীর সঙ্গতেই জীবন হয়ে ওঠে আরও সুন্দর আরও ভাল ৷ একাকিত্ব বা সহ্গীর অনুভব আমরা তখনই করি যখন বয়স ক্রমশই বাড়তে থাকে ৷ জীবনের কাছে জিতে যাওয়া নাকি মরণের কাছে হার ? এইসব প্রসঙ্গই অবাস্তব হয়ে যায় যখন দেখতে পাওয়া যায় একে অপরের প্রতি যত্ন সম্মান ৷ হয়ত এটাই কাছে থাকার অঙ্গীকার ৷ ভাল থাকার অঙ্গীকার ৷
advertisement
advertisement
ফেসবুকে এমনই এক ভিডিও ছড়িয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এক বৃদ্ধ দম্পতির চূড়ান্ত ভালবাসার ছবি, স্ত্রীকে পরম স্নেহে চুল বেঁধে দিচ্ছেন স্বামী সঙ্গে বিনুনিও করে দিচ্ছেন ৷ এই ভিডিওই চূড়ান্ত গতিতে ভাইরাল হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বয়স্ক দম্পতির অপার প্রেম ! পরম ভালবাসার স্ত্রীর চুল বেঁধে বিনুনি করে দিচ্ছেন স্বামী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement