advertisement

অযথা চুল পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন ? এই ঘরোয়া হেয়ার মাস্ক কাজ করবে ম্যাজিকের মত

Last Updated:

Some natural Remedies To treat hair fall : অযথা চুল ঝড়ে পড়ায়, কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে ? 

#কলকাতা:  অযথা চুল ঝড়ে পড়ায়, কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে ?  কিন্তু হাজার চেষ্টা করেও চুল ঝড়া কমানো যাচ্ছে না !  চুল পড়া কমাতে যতই  কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করা হোক না কেন,  ভেষজ পদার্থের গুনাগুন কিন্তু অপরিসীম ৷ পুরোনো দিনে মা, ঠাকুমার ঘরোয়া টোটকাতেই চুল ভাল রাখা যেত ৷ কিছু সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই  ভাল রাখা যাবে চুলকে ৷
যদি সত্যিই আপনি নিজের চুল ঝড়ে পড়াতে দুশ্চিন্তায় আছেন,  তবে আপনার জন্য রয়েছে কিছু বিশেষ ঘরোয়া টোটকা ৷  অল্প সময়তেই ১০০ শতাংশ ভেষজ উপাদান দিয়ে বানাতে পারবেন বিশেষ হেয়ার প্যাক ৷
advertisement
advertisement
নারকেল- অযথা চুল পড়া বন্ধ করতে নারকেলের গুনাগুন অনেক ৷ চুল মজবুত করতে,  মাখতে হবে নারকেলের হেয়ার মাস্ক ৷ এই বিশেষ মাস্ক বাড়িতেই তৈরি করা যাবে ৷  প্রথমে নারকেল কুড়িয়ে নিয়ে শুকনো প্যানে খানিক্ষণ নেড়ে নিতে হবে ৷ তারপর,  এর মধ্যে মেথি গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিতে হবে ৷  এই মিশ্রণ আধ ঘন্টা স্কাল্পে লাগিয়ে রাখতে হবে ৷ এই  মাস্ক রোজ ব্যবহার করা যেতেই পারে ৷ কিছুদিন বাদে নিজেই লক্ষ করতে পারবেন  এর ম্যাজিক ৷
advertisement
আমলকী- চুলের জন্য আমলকির গুনাগুন অপরিহার্য ৷ আমলকীকে ভাল করে পেস্ট করে নিয়ে এর মধ্যে সামান্য লেবু মিশিয়ে এই পেস্ট মাথায় মাখতে হবে ৷ এবং মিশ্রণটি শুকনো হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে ৷  এই মিশ্রণ রোজ মাখলে চুলের যেকনও সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ৷
advertisement
মেথি- রাত্রে মেথি ভিজিয়ে রাখতে হবে ৷ সকালে ওই ভেজানো মেথির পেস্ট করে মাথায় মাখতে হবে ৷ এই প্যাক সপ্তাহে ২ বার মাখা যাবে ৷ এই পেস্ট মাখলে  অযথা চুল ঝড়া একেবারে বন্ধ হয়ে যাবে ৷ এবং চুলের গোড়া মজবুত হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অযথা চুল পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন ? এই ঘরোয়া হেয়ার মাস্ক কাজ করবে ম্যাজিকের মত
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement