advertisement

Fitness Trend: ওয়ার্কআউট, এক্সারসাইজ...ফিটনেস ট্রেন্ডে মেতেছেন? মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের! সতর্ক করলেন চিকিত্‍সক

Last Updated:

জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের ওয়ার্কআউট চ্যালেঞ্জ অনেক সময়ই তীব্র বা ইনটেন্স হয়। এমনকী কেউই তা সুপারভাইসও করেন না। আর সেই ট্রেন্ড অনুসরণ করলে মেনিসকাস ইনজুরি, লাম্বার ডিস্ক বালজেস এবং রোটেটর কাফ টিয়ারের মতো সমস্যা দেখা যাচ্ছে।

ওয়ার্কআউট, এক্সারসাইজ...ফিটনেস ট্রেন্ডে মেতেছেন? মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের! সতর্ক করলেন চিকিত্‍সক
ওয়ার্কআউট, এক্সারসাইজ...ফিটনেস ট্রেন্ডে মেতেছেন? মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের! সতর্ক করলেন চিকিত্‍সক
আজকাল অর্থোপেডিক ক্লিনিকে তরুণ-তরুণীদের ভিড় সাধারণত চোখে পড়ে। তবে আগে বেশিরভাগ ক্ষেত্রে বয়স্করাই হাড়ের সমস্যাজনিত কারণে ভিড় জমাতেন অর্থোপেডিক ক্লিনিকে। কিন্তু আচমকা তরুণ-তরুণীদের ভিড় চোখে পড়ার কারণটা ঠিক কী? আসলে এর জন্য দায়ী সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো আনভেরিফায়েড ফিটনেস কন্টেন্টের ক্রমবর্ধমান প্রভাব।
জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের ওয়ার্কআউট চ্যালেঞ্জ অনেক সময়ই তীব্র বা ইনটেন্স হয়। এমনকী কেউই তা সুপারভাইসও করেন না। আর সেই ট্রেন্ড অনুসরণ করলে মেনিসকাস ইনজুরি, লাম্বার ডিস্ক বালজেস এবং রোটেটর কাফ টিয়ারের মতো সমস্যা দেখা যাচ্ছে। আর এই সমস্যা দেখা দিচ্ছে ২১ বছর বয়সীদের মধ্যেও।
advertisement
advertisement
ফিট এবং ক্যামেরার সামনে নিজের সুন্দর দেখানোর তাগিদ বাড়ছে। আর চোখ বুজে অনেকেই সেই সমস্ত ট্রেন্ড অনুসরণ করে চলেছেন। এতে শরীর সুস্থ তো হচ্ছেই না, বরং নিজের সৌন্দর্য প্রদর্শনের তাগিদটাই বেশি। অনলাইন এনগেজমেন্ট বাড়ানোর জন্যই আসলে এগুলি করা হয়। স্বাস্থ্যের উপর নজর রাখা কিংবা সঠিক কৌশলের মৌলিক বিষয়গুলি এখানে উপেক্ষিত হয়ে থাকে।
advertisement
এমনকী ওয়ার্ম-আপ এবং ধীরে ধীরে এক্সারসাইজ বাড়ানোর বিষয়গুলিকেও গুরুত্ব দেওয়া হয় না। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম সাধারণত আসক্তি বাড়াচ্ছে। এর ফলে অনেকেই নিজেদের শারীরিক সীমা না বুঝেই হাই-রিস্ক এক্সারসাইজ বারবার করে চলেছেন।
advertisement
এক সময় যেখানে সুস্বাস্থ্যই মানুষের লক্ষ্য ছিল, সেখানে বর্তমানে সেটা শুধু লাইক আর ভিউয়ের গণ্ডিতে এসেই ঠেকেছে। নিজের অভ্যন্তরীণ সুস্থতার তুলনায় জনসমক্ষে নিজের ভাবমূর্তি রক্ষাই যেন এখন ফিটনেসের সংজ্ঞা হয়ে উঠেছে।
আমাদের দেশ এখন একটি অর্থোপেডিক বা অস্থি সংক্রান্ত সঙ্কটের প্রাথমিক লক্ষণ প্রত্যক্ষ করছে, যার মূলে রয়েছে শরীরের নিজের ভাবমূর্তি সংক্রান্ত উদ্বেগ এবং ডিজিটাল অনুকরণ। চিকিৎসা বিশেষজ্ঞরা এই প্রবণতাটিকে একটি নীরব মহামারী হিসেবে চিহ্নিত করছেন। সেই সঙ্গে গোটা প্ল্যাটফর্ম জুড়ে তাৎক্ষণিক সচেতনতা এবং আরও দায়িত্বশীল কন্টেন্টে তৈরির জন্য আহ্বান জানাচ্ছেন।
advertisement
বিখ্যাত অর্থোপেডিক সার্জেন তথা ওয়ার্ল্ড অর্থোপেডিক কনসার্ন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ডা. অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের কথায়, “প্রত্যেকটা মানুষের শরীরের গঠন একে অপরের থেকে আলাদা এবং অনন্য। কারও কারও ক্ষেত্রে শারীরবৃত্তীয় ফারাক থাকে, তো অন্যদের জন্য থাকে মাসকিউলো-স্কেলেটাল সমস্যা। যা হবেই, এমনটা ভাবার কিন্তু কোনও কারণ নেই। আবার কারও কারও শরীরে কার্ডিয়াক এবং রেসপিরেটরি সমস্যা থাকে, যেগুলি ধরা পড়ে না। সেই কারণে তীব্র ব্যায়াম অথবা শারীরিক কসরত করতে গেলে পেশাদার কোচ, প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট এবং ডাক্তারদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে। যাঁরা WhatsApp University বা হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের পরামর্শের উপর নির্ভর করেন, তাঁদের চোট পাওয়ার এবং বিপদের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়।”
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fitness Trend: ওয়ার্কআউট, এক্সারসাইজ...ফিটনেস ট্রেন্ডে মেতেছেন? মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের! সতর্ক করলেন চিকিত্‍সক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement