advertisement

সিকিমে প্রাকৃতিক শান্তির খোঁজ, ডামলাখার ‘এমারাল্ড প্যারাডাইস’ লুকানো স্বর্গ, স্বাধীনতা দিবসের ছুটির সেরা ঠিকানা

Last Updated:

Sikkim Trip: পাকিইয়ং জেলার শান্ত-নির্জন ডামলাখা গ্রামে পাহাড়ের কোলঘেঁষে গড়ে উঠেছে এক অনন্য আশ্রয়স্থল Emerald Paradise Homestay। নামেই যার ইঙ্গিত, সে যেন সত্যিই এক সবুজ স্বর্গ।

+
সিকিমে

সিকিমে প্রথম হার্বাল স্টোন বাথ, ডামলাখায় হোমস্টে অভিজ্ঞতা

সিকিম: পাকিইয়ং জেলার শান্ত-নির্জন ডামলাখা গ্রামে পাহাড়ের কোলঘেঁষে গড়ে উঠেছে এক অনন্য আশ্রয়স্থল Emerald Paradise Homestay। নামেই যার ইঙ্গিত, সে যেন সত্যিই এক সবুজ স্বর্গ। প্রকৃতিপ্রেমী, শান্তিপ্রিয় কিংবা সংস্কৃতি অনুসন্ধানী যে কোনও পর্যটকের কাছে এই হোমস্টে হয়ে উঠতে পারে এক পরিপূর্ণ অভিজ্ঞতা। হোমস্টের সেবাপর্বে রয়েছেন মালিক নন্দ প্রসাদ অধিকারী। প্রতিটি রুমেই রয়েছে ব্যক্তিগত বাথরুম, পর্যাপ্ত সংরক্ষণের জায়গা ও একটি বেলকনি, যেখান থেকে দেখা যায় অপার পাহাড়ি দৃশ্য। তবে এই হোমস্টের প্রধান আকর্ষণ যেটি, তা সিকিমের পর্যটন মানচিত্রে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘Herbal Stone Bath’।
এই ঐতিহ্যবাহী চিকিৎসা-পদ্ধতিকে আধুনিক রূপে ফিরিয়ে এনেছে Emerald Paradise। প্রাকৃতিক প্রস্রবণ জলের টবে গরম পাথর ও স্থানীয় ভেষজ, যেমন বন পুদিনা ও লেমনগ্রাস মিশিয়ে তৈরি করা হয় এই অনন্য স্নানের জল, যা একদিকে যেমন দেহে বিশ্রাম দেয়, তেমনই মানসিক শান্তিও বয়ে আনে। এটি শুধু এক আরামদায়ক অভিজ্ঞতা নয়, বরং প্রাচীন হিমালয়ান জ্ঞানের এক সংস্কৃতিগত পুনর্জাগরণ।
advertisement
আরও পড়ুনঃ ‘আমি বিক্রির জন্য নই…’, ২ লক্ষ টাকায় কিনে, বিয়ে করতে চেয়েছিলেন কাকা! ব্লকবাস্টার হিট সিনেমায় কাঁপিয়ে অভিনয়, অভিনেত্রীকে চিনতে পারছেন?
সকাল এখানে শুরু হয় পাখির ডাক ও নির্মল বাতাসে ভেজা দিগন্তজোড়া পাহাড় দেখে। অতিথিদের জন্য পরিবেশিত হয় স্থানীয় উপাদানে তৈরি এশিয়ান, ভেজিটেরিয়ান বা ভেগান প্রাতরাশ, যা কেবল পেট নয়, মনকেও তৃপ্ত করে। পাকইয়ং বিমানবন্দর থেকে মাত্র কয়েক পা দূরে এই হোমস্টে, সহজে পৌঁছনযোগ্য হলেও এর পরিবেশ সম্পূর্ণ নিরিবিলি। নির্ঝঞ্ঝাট পার্কিং, অসাধারণ ভিউ আর একান্ত নির্জনতায় গড়ে উঠেছে এমন এক পরিপূর্ণ আশ্রয় যেখানে ‘থাকা’ই হয়ে ওঠে এক অভিজ্ঞতা।
advertisement
advertisement
জীবনের কোলাহল থেকে দূরে, যদি একটুখানি নিঃশব্দতা খুঁজতে চান, তবে ডামলাখার Emerald Paradise Homestay হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। শুধু পর্যটন নয়, এখানে প্রতিটি মুহূর্তে মেলে আত্মার শান্তি।
ঋত্বিক ভট্টাচার্য
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সিকিমে প্রাকৃতিক শান্তির খোঁজ, ডামলাখার ‘এমারাল্ড প্যারাডাইস’ লুকানো স্বর্গ, স্বাধীনতা দিবসের ছুটির সেরা ঠিকানা
Next Article
advertisement
Afghan Taliban Attack on Pakistan: পাক-আফগান লড়াই, এবার প্রতিশোধের হামলা চালাল তালিবান, বহু পাক নাগরিকের মৃত্যু, অশান্ত ডুরান্ড লাইন
পাক-আফগান লড়াই,প্রতিশোধের হামলা চালাল তালিবান,বহু পাক নাগরিকের মৃত্যু,অশান্ত ডুরান্ড লাইন
  • পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা শুরু করেছে আফগান তালিবান

  • বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী গোলাবর্ষণ পাক-আফগান সীমান্তে

  • আফগান সেনাবাহিনী এখন পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা করছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement