advertisement

Golden rules to eat pulse and lentils : ডাল খাওয়ার সময় এই নিয়মগুলি না মানলেই সর্বনাশ! এখনই জানুন

Last Updated:

পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর (Rujuta Diwekar) এ বিষয়ে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে৷ জনিয়েছেন ডাল খাওয়ার সোনালি উপায়৷(golden rules to eat pulse and lentils)

দেশের যে অংশের খাবারই হোক না কেন, ডালের গুরুত্ব অনস্বীকার্য৷ ভাতের সঙ্গী তো বটেই৷ বড়া, পকোড়া, সম্বর-ডাল খাওয়ার বিভিন্ন উপায় আমাদের করায়ত্ত৷ কিন্তু ডাল খেলেই হল না৷ এর পুষ্টিগুণ সম্পূর্ণ মাত্রায় পেতে ঠিক উপায়ে ডাল ভিজিয়ে রাখতে হবে৷ সম্প্রতি পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর (Rujuta Diwekar) এ বিষয়ে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে৷ জনিয়েছেন ডাল খাওয়ার সোনালি উপায়৷(golden rules to eat pulse and lentils)
রান্নার আগে ডাল ভিজিয়ে রাখতেই হবে৷ বলেছেন রুজুতা৷ কারণ, ডাল ভিজিয়ে রাখলে অ্যান্টি নিউট্রিয়েন্টস দূর হয়ে যায়৷ বৃদ্ধি পায় উপকারী উৎসেচকও৷
প্রোটিন, ভিটামিন ও মিনারেলের গুরুত্বপূর্ণ উৎস হল ডাল৷ কিন্তু ঠিকমতো ব্যবহার না করলে অ্যাসিডিটি, গ্যাস, পেট ফেঁপে যাওয়া, বদহজমের মতো একাধিক সমস্যা দেখা দেয়৷ সমাধানের জন্য ডাল রান্নার আগে থেকে ভাল করে ভিজিয়ে রাখতে হবে৷
advertisement
advertisement
দ্বিতীয়ত  রুজুতা মনে করেন ডাল ও দানাশস্য সঠিক অনুপাতে মেশতে হবে৷ ডাল ও অন্য শস্য ১:৩ এবং ডাল ও মিলেট মেশাতে হবে ১:২ অনুপাতে৷ চাল ও ডালে ক্ষেত্রে এই অনুপাত ১:৩৷ ডালের সঙ্গে মিলেট, দানাশস্যের মিশ্রণ মেশাতে হলে অনুপাত হবে ১:২৷ এর কারণও জানিয়েছেন তিনি৷ বলেছেন, ডালে মেথিওনাইন কম থাকে৷ আবার দানাশস্যে কম থাকে লাইসিন৷ এই উপাদান আবার ডালে প্রচুর আছে৷ তাই ডালের সঙ্গে দানাশস্য ও মিলেট মিশিয়ে নিলে সর্বোত্তম উপকারিতা পাওয়া যায় বলে রুজুতার মত৷
advertisement
আরও পড়ুন : ফ্যাট মানেই খারাপ নয়, দৈনিক আহারে রাখুন উপকারী ফ্যাটজাতীয় এই খাবারগুলিকে
তৃতীয়ত, রুজুতার কথায়, একজন পূর্ণবয়স্ক মানুষের সপ্তাহে অন্তত ৫ রকম ডাল ও দানাশস্য ৫ ভাবে খাওয়া উচিত৷ ডাল, পাপড়, আচার, ইডলি, ধোসা, লাড্ডু, হালুয়া-সহ নানাভাবে ডাল খাওয়ার কথা বলেছেন রুজুতা৷ তাহলে স্বাদের বৈচিত্রের পাশাপাশি সুস্থতাও নিশ্চিত হয় বলে মনে করেন রুজুতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Golden rules to eat pulse and lentils : ডাল খাওয়ার সময় এই নিয়মগুলি না মানলেই সর্বনাশ! এখনই জানুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement