advertisement

ক্যাজুয়াল সেক্স-এর খোঁজেই ডেটিং অ্যাপ ব্যবহার ছেলেরা, বলছে গবেষণা

Last Updated:

কমবেশি ডেটিং অ্যাপ ব্যবহার করেন আধুনিক প্রজন্মের বেশিরভাগ জেন এক্স আর জেন ওয়াইরা ৷ কিন্তু আদেও কী সকলেই পছন্দের মানুষের সঙ্গে ডেটিং করতে চান ? সকলে কী সেই উদ্দেশ্যেই এই অ্যাপে ঘোরাফেরা করেন ? নাকি একেক জনের চাহিদা একেক রকম ৷

#কলকাতা: কমবেশি ডেটিং অ্যাপ ব্যবহার করেন আধুনিক প্রজন্মের বেশিরভাগ জেন এক্স আর জেন ওয়াইরা ৷ কিন্তু আদৌ কী সকলেই পছন্দের মানুষের সঙ্গে ডেটিং করতে চান ? সকলে কী সেই উদ্দেশ্যেই এই অ্যাপে ঘোরাফেরা করেন ? নাকি একেক জনের চাহিদা একেক রকম ৷
নরয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গিয়েছে, ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগ পুরুষই এই অ্যাপ ব্যবহার করেন শুধুমাত্র ক্যাজুয়াল সেক্স পার্টনার খোঁজার জন্য ৷ অনেকে রয়েছেন, যাঁরা অল্পদিনের সম্পর্ক গড়ে তোলার পক্ষপাতী ৷ এবং এই কারণেই ডেটিং অ্যাপে বিচরণ করেন ৷
advertisement
advertisement
ওই ইউনিভার্সিটির প্রফেসর মনস বেন্ডিক্সেন জানিয়েছেন, মেয়েরা আবার ডেটিং অ্যাপে নজর রাখেন, নিজেরা কতটা আকর্ষণীয় তা যাচাই করতে ৷ কারণ নিজেদের অ্যাট্রাকটিভ ভাবতে পছন্দ করেন মহিলারা ৷
আবার দেখা গিয়েছে, ‘টিন্ডার’-এর মতো ডেটিং অ্যাপে বেশিক্ষণ ধরে সার্চ করেন মেয়েরাই ৷ তার কারণ, কাউকে মনোনীত করতে ছেলেদের তুলনায় অনেক বেশি সময় নেন মেয়েরা ৷ এই সমস্ত বিষয়ে ছেলেরা অনেক দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন ৷
advertisement
সম্প্রতি, নরয়েজিয়ান ইউনিভার্সিটির ৬৪১ জন পড়ুয়ার উপর করা হয়েছিল এই সমীক্ষাটি ৷ এঁদের বয়স উনিশ থেকে উনত্রিশের মধ্যে ৷ পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে এই সমীক্ষাটি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ক্যাজুয়াল সেক্স-এর খোঁজেই ডেটিং অ্যাপ ব্যবহার ছেলেরা, বলছে গবেষণা
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement