advertisement

সদ্য বিয়ে করেছেন? তাহলে এটা আপনাকে খেতেই হবে

Last Updated:
 #কলকাতা: অগ্রহায়ণ মাস পড়তেই না পড়তেই একের পর এক বিয়ের তারিখ ৷ আর বিয়ে মানেই প্রিয় মানুষটিকে কাছে পাওয়া ৷ এই কাছে পাওয়ার ব্যাপারটা এতদিন তো ছিল আপনার কল্পনায় ৷ নানা পুঁথি-নথি ঘেঁটে জল্পনাও করতেন, কখন, কীভাবে, ঠিক কেমন উপায়ে প্রিয় মানুষটিকে ভালোবাসবেন ৷ তা নিয়ে হয়তো রিসার্চও সেরে ফেলেছেন অনেকে৷ কিন্তু জানেন কি? আপনার কর্মব্যস্ততা জল ঢালতে পারে আপনার বৈবাহিক জীবনে ৷
ডাক্তাররা বলছেন, অতিরিক্ত স্ট্রেস শিথিল করতে পারে আপনার যৌন জীবন ৷ আর যার ফলে ভেঙে যেতে পারে আপনার সুখের সংসার ৷ তবে এর দাওয়াই রয়েছে আপনার কাছেই ৷ কোনও বিদেশি ওষুধ বা তেল নয়, বরং রান্নাঘরে থাকা আনার অতি পরিচিত একটি জিনিসই বাড়িয়ে দিতে পারে আপনার যৌনশক্তি ! আর এই জিনিসটি হল পেঁয়াজ !
advertisement
যৌনবিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজের রসে ক্ষমতা অনেক ৷ যৌনশক্তিকে বাড়াতে পেঁয়াজের রস দারুণ কাজ করে ৷ ডাক্তারদের কথায়, নিয়মিত পেঁয়াজ খেলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায় ৷ যা যৌনতাকে দৃঢ়তা দেয় ৷
advertisement
তবে, পেঁয়াজ খাওয়ার একটা নিয়ম আছে ৷ যা মেনে চললেই, যৌন শক্তি বাড়বে সঠিক মাত্রায় ৷
মিক্সার গ্রাইন্ডারে দু’ টুকরো পেঁয়াজ ফেলে দিন ৷ অল্প একটু আদা মিশিয়ে দিন ৷ এবার রস করে, শোয়ার আগে এক কাপ খেয়ে ফেলুন ৷ তবে ডাক্তাররা বলছেন, এটা রোজ খাবেন না ৷ সপ্তাহে দু’দিন ট্রাই করুন ৷ পেঁয়াজের রস খাওয়ার পর, দাঁত ব্রাশ করে নিতে ভুলবেন না যেন !
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সদ্য বিয়ে করেছেন? তাহলে এটা আপনাকে খেতেই হবে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement