advertisement

Recipe: কামড়ে কামড়ে রস...! স্বাদে জাস্ট লা জবাব...! বাড়িতেই 'এইভাবে' বানিয়ে ফেলুন ক্রিসপি চিকেন স্ট্রিপস

Last Updated:

Recipe: চিকেন পপকর্ন, চিকেন পকৌড়া তো অনেক হল বর্তমানে নতুন করে বাজার কাপাচ্ছে ক্রিসপি চিকেন স্টিপস। এবার বাজারে এই নতুন আইটেম সকলের জিভে জল এনে দিয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর। এই ক্রিসপি চিকেন স্ট্রিপস এর বাইরেটা যতটাই কুড়মড়ে ভেতরটা ততটাই রসালো। একবার কামড় দিতেই রসে ভরে উঠবে মুখ।

+
ক্রিসপি

ক্রিসপি চিকেন স্ট্রিপস

দার্জিলিং: উত্তরবঙ্গ মানে যেমন ঘোরার নতুন নতুন ঠিকানা তেমনি উত্তরবঙ্গে রয়েছে রকমারি খাবারের সম্ভার। বাজারজুড়ে চাইনিজ খাওয়ার নেপালি খাওয়ার থেকে শুরু করে বাঙালিয়ানা সব খাবার মিলেমিশে একাকার। প্রত্যেকেই প্রতিনিয়ত নতুন কোন খাবারের সন্ধান করে। বাঙালি মানেই ভোজন রসিক সেই অর্থে ঘোরার কথা আসলে খাওয়া-দাওয়া হবে না তা আবার হয় নাকি।
চিকেন পপকর্ন, চিকেন পকৌড়া তো অনেক হল বর্তমানে নতুন করে বাজার কাপাচ্ছে ক্রিসপি চিকেন স্টিপস। এবার বাজারে এই নতুন আইটেম সকলের জিভে জল এনে দিয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর। এই ক্রিসপি চিকেন স্ট্রিপস এর বাইরেটা যতটাই কুড়মড়ে ভেতরটা ততটাই রসালো। একবার কামড় দিতেই রসে ভরে উঠবে মুখ।
advertisement
বর্তমানে এই নতুন আইটেম ক্রিসপি চিকেন স্ট্রিপস বানিয়ে বাজার কাপাচ্ছে দার্জিলিং জেলার শিবমন্দিরের ফুড অবশেশন। এই প্রসঙ্গে দোকানের শেফ ইন্দ্রজিৎ শর্মা বলেন বর্তমানে বাজারে একদম নতুন আইটেম ক্রিসপি চিকেন স্ট্রিপস আপনি চাইলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেও বানিয়ে নিতে পারেন।
advertisement
রেসিপি:
এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না প্রথমে লম্বা লম্বা করে স্লাইস আকারে কিছু চিকেন কেটে নিতে হবে তারপর আপনি যেভাবে চিকেন রান্না করেন সেভাবেই স্বাদমতো বিভিন্ন মসলা দিয়ে মাংসটিকে ম্যারিনেশন করতে হবে যেমন এর মধ্যে আপনি আদা রসুন বাটা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা হলুদ স্বাদমতো লবণ দিতে পারেন। এরপর খুব কমপক্ষে তিন থেকে চার ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে তারপর এটিকে বের করে এর ওপর কর্নফ্লাওয়ার ব্রেডক্রাম্পস দিয়ে ভাল মতো কোটিং করে হালকা ফ্রাই করে ফেলতে হবে তারপর কিছুক্ষণ রেখে আরও একবার ডিপ ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে আপনার সুস্বাদু ক্রাঞ্চি চিকেন স্ট্রিপস।
advertisement
তাহলে আর দেরি কিসের ছুটির দিনে বা অবসর সময়ে নিজের পরিবারের সকলের জন্য বানিয়ে ফেলুন এই সুস্বাদু ক্রাঞ্চি চিকেনে ভরা রেসিপি। একবার খেলেই জিভে জল আসবে সকলের। এর বাইরেটা যতটাই কুড়মুড়ে ভেতরটা ততটাই রসালো সবমিলিয়ে এক কামড়েই রসে ভরে উঠবে মুখ।
সুজয় ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Recipe: কামড়ে কামড়ে রস...! স্বাদে জাস্ট লা জবাব...! বাড়িতেই 'এইভাবে' বানিয়ে ফেলুন ক্রিসপি চিকেন স্ট্রিপস
Next Article
advertisement
Electric Bill Saving Tips: এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
  • সোলার শক্তিতেই চলছে এসি-ফ্রিজ-গিজার

  • বসিরহাটের এই বাড়িতে বিদ্যুৎ বিল শূন্য

  • ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলেছেন অসিম দাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement