advertisement

Siliguri News: পোহার এই মারাঠি স্বাদ ভাবতেও পারছেন না! চটজলদি বানান বাড়িতেই! জানুন রেসিপি

Last Updated:

Poha Recipe: মারাঠি স্টাইল পোহা বানাতে একদম বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই আপনি এটি বানিয়ে ফেলতে পারবেন। তাই যদি হাতে সময় কম থাকে, তাহলে বানিয়ে নিতে পারেন এই খাবার। 

+
পোহার

পোহার এই মারাঠি স্বাদ ভাবতেও পারছেন না! চটজলদি বানান বাড়িতেই! জানুন রেসিপি

শিলিগুড়ি: ব্রেকফাস্টে চটজলদি কী খাবেন, তা কিছুতেই বুঝতে পারেন না। রোজ রোজ ডিমের একই পদ বা গোলা রুটি খেতে খেতে একঘেয়ে লেগে গিয়েছে। তাই অন্যরকম কিছু খেতে ইচ্ছে করলে বানাতে পারেন মারাঠি স্টাইল পোহা।এই মারাঠি স্ট্যাইলে পোহা বানাতে একদম বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যেই আপনি এটি বানিয়ে ফেলতে পারবেন। তাই যদি হাতে সময় কম থাকে, তাহলে বানিয়ে নিতে পারেন এই খাবার।
দেখে নিন সহজেই মারাঠি স্ট্যাইলে পোহা খাবেন কী করে? প্রথমেই চিঁড়ে ভাল করে ধুয়ে জলে ভিজিয়ে নিন। তবে এক্ষেত্রে শক্ত চিঁড়ি নিতে হবে। মেশিনের পাতলা চিঁড়ে নিলে চলবে না। গোবিন্দ ভোগ চিঁড়ে নিলে স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। শেফ মিলি রায়ের কথায়প্রথমেই চিঁড়ে ধুয়ে খুব ভাল করে জল ঝরিয়ে নিতে হবে। এবার আলু ছোট কিউব করে কেটে নিন। পেঁয়াজও স্লাইস করে কাটুন। আলুর টুকরো গুলি অন্য পাত্রে হালকা সেদ্ধ করে নিতে হবে।
advertisement
advertisement
এবার যে উপকরণগুলো লাগবে সেগুলি হল, কাজু কিসমিস, চিনাবাদাম, ফোড়ন এর জন্য অল্প জিরা এবং মৌরি, একটু চিনি এবং ঘি। প্রথমে যেটা করতে হবে কড়াইয়ের মধ্যে অল্প সাতার তেল এবং ঘি দিতে হবে। তারপর সেখানে জিরা এবং মৌরির ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর চিনা বাদাম হালকা করে ভেজে নিয়ে হবে। একটু ভাজা হয়ে গেলে তাতে কাজ এবং কিসমিস ভেজে নিতে হবে। হালকা লাল লাল হয়ে গেলে আলু এবং পেঁয়াজ দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে পরিমাণমত নুন এবং হালকা হলুদ দিয়ে ভাল মত ভেজে নিতে হবে।
advertisement
এরপর ভাজা হয়ে গেলে তাতে জল ঝরে যাওয়া চিঁড়ে দিয়ে ২ মিনিটের মত ভেজে নিতে হবে। বেশি ধোয়ার দরকার নেই। তাহলে দলা দলা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে তাতে এক চামচ ঘি দিয়ে ভাল মত নাড়িয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল মারাঠি স্ট্যাইলে পোহা। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের নাস্তা। এই দুই সময়েই দারুন খাবার হল এই মারাঠি স্ট্যাইলে পোহা। দেরি না করে বাড়িতে একবার ট্রাই করে নেওয়া যেতে পারে।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Siliguri News: পোহার এই মারাঠি স্বাদ ভাবতেও পারছেন না! চটজলদি বানান বাড়িতেই! জানুন রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement