advertisement

Plum Cake Baking Tips: বড়দিনে প্লামকেকের স্বাদ কোনও বছর মনের মতো হয় না? আপনার জন্য রইল প্রয়োজনীয় টিপস

Last Updated:

কেকের স্বাদ যাতে সাবেক হয়, তার জন্য কেক করিয়েরা বেশ কিছু টিপস দেন৷ আপনাদের জন্য এখানে হাজির করা হল সেরকমই কিছু টিপস (tips to bake plum cake on Christmas Eve)

ক্যালেন্ডারে ডিসেম্বর (Christmas) মানেই বড়দিন আর ইংরেজি নতুন বছরের কাউন্টডাউন শুরু৷ দোকানে তো বটেই, এখন বাড়িতেও সকলে হরেক স্বাদ ও রূপের কেক তৈরি করেন৷ তবে বড়দিনের আদি অকৃত্রিম কেক হল প্লাম কেক (plum cake)৷ ক্রিসমাস ইভ এবং নতুন বছর উপলক্ষে আয়োজিত উদযাপন অসম্পূর্ণ এই কেকে স্বাদ ছাড়া৷ এই কেকের স্বাদ যাতে সাবেক হয়, তার জন্য কেক করিয়েরা বেশ কিছু টিপস দেন৷ আপনাদের জন্য এখানে হাজির করা হল সেরকমই কিছু টিপস (tips to bake plum cake on Christmas Eve)৷
# প্লাম কেক বেক করার আগে সবরকম ফল ও বাদাম ভিজিয়ে রাখুন অ্যালকোহলে৷ এই পর্ব গুরুত্বপূর্ণ৷ কারণ এর উপর অনেকাংশে নির্ভর করে কেকের স্বাদ৷ যত বেশি ক্ষণ ভিজিয়ে রাখবেন, তত বেশি খুলবে কেকের স্বাদ ও বর্ণ৷
# স্বাদে গন্ধে ভরপুর প্লাম কেকের জন্য ৫০০ গ্রাম ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখুন রাম অথবা ব্র্যান্ডিতে৷ সামান্য দারচিনি দিয়ে ভিজিয় রাখতে পারেন হুইস্কিতেও৷
advertisement
advertisement
আরও পড়ুন : সর্ষের তেল আর মশলার ঘ্রাণে জারিত সুবাস, মাটির হাঁড়িতে ঢিমে আঁচে রাঁধুন ‘চম্পারণ মাটন’
# খেয়াল রাখুন ড্রাই ফ্রুটসের মধ্যে যেন খেজুর, আমন্ড, আখরোট, ডুমুর, চেরি, ক্র্যানবেরি এবং কিশমিশ অবশ্যই থাকে৷ সব ফল ভাল করে কুচিয়ে নিন৷ তার পর একটি পাত্রে ভিজিয়ে রাখুন অ্যালকোহলে৷ সঙ্গে গ্রেট করে দিন শুকিয়ে রাখা কমলালেবুর খোসা৷ ভাল করে মিশিয়ে নিন৷
advertisement
আরও পড়ুন : পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভেষজ উপকরণের চ্যবনপ্রাশ খান বছরভর, দূরে থাকবে আধিব্যাধি
# পাত্রের মুখ বন্ধ করে রেখে দিন ঘরের তাপমাত্রায়৷ বেশ কিছুদিন অ্যালকোহলে মজাতে হবে শুকনো ফলের কুচিকে৷ তিন চার দিন পর পর পাত্রটিকে ধরে এক বার ঝাঁকিয়ে নিন৷ দেখে নিন যাতে সব উপকরণের সঙ্গে অ্যালকোহল খুব ভাল করে মিশে যায়৷ দু সপ্তাহ ধরে অ্যালকোহলে ভিজিয়ে রাখে হবে শুকনো ফল৷ যদি মনে হয় অ্যালকোহল কমে যাচ্ছে, তাহলে পাত্রে আরও অ্যালকোহল দিয়ে দিন৷
advertisement
আরও পড়ুন : কোল্ডড্রিঙ্ক নয়, স্বাস্থ্য ও স্বাদ একসঙ্গে পেতে চুমুক দিন এই প্রাকৃতিক পানীয়গুলিতে
# যদি একান্তই অ্যালকোহলে ভিজিয়ে রাখতে না চান, তাহলে তার বদলে কমলালেবু বা আঙুরের রস ব্যবহার করুন৷
# ড্রাই ফ্রুটস মজানো হয়ে গেলে কেক বেকিংয়ের পালা৷ তবে প্লাম কেক কিন্তু তৈরি করেই খেয়ে ফেলার জিনিস নয়৷ যত রাখবেন, তত এর স্বাদ খুলবে৷ সম্ভব হলে বড়দিনের কয়েক সপ্তাহ আগেই প্লাম কেক তৈরি করে রাখুন৷ না হলে কেক বানান বড়দিনের কিছু দিন আগে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Plum Cake Baking Tips: বড়দিনে প্লামকেকের স্বাদ কোনও বছর মনের মতো হয় না? আপনার জন্য রইল প্রয়োজনীয় টিপস
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement