advertisement

Winter Dog Care: হাড়কাঁপানো ঠান্ডায় কাবু আদরের মিষ্টি পোষ্যও, নিতে হবে বিশেষ যত্ন! কুকুরপ্রেমীদের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ

Last Updated:

Take care of Pet Dogs in Winter:সংবাদমাধ্যমের কাছে তিনি জানালেন যে, শীতের দিনে বিদেশি প্রজাতির কুকুরদের উপর বিশেষ নজর দিতে হবে। তাদের জামাকাপড় পরিয়ে রাখতে হবে এবং সেই সঙ্গে সময়ে সময়ে খাবার ও ওষুধ দিতে হবে।

মুম্বই: দেশ জুড়ে বাড়ছে ঠান্ডার দাপট। আর এই ঠান্ডায় মানুষ তো অসুস্থ হচ্ছেই। সেই সঙ্গে আমাদের আশপাশের অবলা প্রাণীগুলির অবস্থাও শোচনীয়। এই শীতে বিভিন্ন রকম রোগের শিকার হচ্ছে তারা। তাই যাঁদের বাড়িতে মিষ্টি পোষ্য রয়েছে, বিশেষ করে কুকুর, তাঁদের এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। এমনকী বাড়িতে বিদেশি কুকুর থাকলেও সাবধান হতে হবে। কারণ এই মরশুমে ওদেরও বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। আর এই হাড়কাঁপানো ঠান্ডায় কীভাবে নিজের পোষ্যটির সঠিক যত্ন নিতে হবে, সেই প্রসঙ্গে পরামর্শ দিচ্ছেন ডগ স্পেশালিস্ট ডাঃ আশিস কুমার।
সংবাদমাধ্যমের কাছে তিনি জানালেন যে, শীতের দিনে বিদেশি প্রজাতির কুকুরদের উপর বিশেষ নজর দিতে হবে। তাদের জামাকাপড় পরিয়ে রাখতে হবে এবং সেই সঙ্গে সময়ে সময়ে খাবার ও ওষুধ দিতে হবে। তাহলে জেনে নেওয়া যাক কীভাবে পোষ্য সন্তানটির যত্ন নিতে হবে।
আরও পড়ুন Bengali Special Sweet: বাংলার বিশেষ মিষ্টি লেউড়ি, সারা বছর নয় পাবেন শুধু মূলাষষ্ঠীর সময়
ডাঃ আশিস কুমারের কথায়, ঠান্ডার মরশুমে চারপেয়ে সন্তানদের পোশাকে মুড়িয়ে রাখতে হবে। আর সবথেকে বড় কথা হল, এই সময় বাড়ির কুকুরকে ঠান্ডা জলের পরিবর্তে গরম জল পানের জন্য দিতে হবে। তবে বাসি খাবার খাওয়ানো একেবারেই চলবে না। আসলে বাসি-পচা খাবার থেকে সংক্রামক ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ে। এর মধ্যে অন্যতম হল ক্য়ানাইন পার্ভোভাইরাস।
advertisement
advertisement
ডাক্তারবাবুর মতে, এই সংক্রামক ভাইরাস কুকুরদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এই ভাইরাসের সংক্রমণ রুখতে নিয়মিত কুকুরদের ভ্যাকসিন দিতে হবে। যদি বাড়ির পোষ্যটি বমি করে অথবা তার মলে রক্ত দেখা যায়, তাহলে বুঝতে হবে যে, সে ক্যানাইন পার্ভোভাইরাসের সংস্পর্শে এসেছে। তাই অপেক্ষা না করে নিকটবর্তী ডাক্তারের কাছে যেতে হবে।
advertisement
এখানেই শেষ নয়, ডাঃ আশিস কুমার আরও বলেন, ঘরে হিটার অন করে রেখে কুকুরকে সেখানে ফেলে রেখে দেওয়া চলবে না। এতে তাদের ডিহাইড্রেশনের আশঙ্কা বাড়ে। ফলে দুর্বল হয়ে যায় পোষ্যটি। তাই এই ভুল একেবারেই করা চলবে না। এছাড়াও তাঁর পরামর্শ, ৪৫ দিনের মধ্যে প্রথম ভ্যাকসিন দিতে হবে কুকুরকে। এই সময় কুকুরকে দুধ খাওয়ালে প্রথমে ডিওয়ার্মার যোগ করতে হবে। যাতে পোষ্যের পেটে কোনও সমস্যা না থাকে, আর তারা সহজেই খাবার খেতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Dog Care: হাড়কাঁপানো ঠান্ডায় কাবু আদরের মিষ্টি পোষ্যও, নিতে হবে বিশেষ যত্ন! কুকুরপ্রেমীদের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement