advertisement

Offbeat Destination: কম খরচে শীতের ছুটি কাটান পরিযায়ী পাখিদের সঙ্গে! জেনে নিন বেড়ানোর সেই ঠিকানা

Last Updated:

Weekend Tour: সাগরদিঘী মুনিগ্রামে ছাইপুকুরে জলাশয়ে অগ্রাহয়ন ও পৌষ মাসে দেখা দিয়েছে হাজারো পরিযায়ী পাখির। সাগরদিঘী মুনিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এই জলাশয়ে বিগত তিনবছর ধরে তারা আসছে।

+
পরিযায়ী

পরিযায়ী পাখি

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতে অনেকেই আসেন  ইতিহাসের সন্ধানে ।কিন্তু মুর্শিদাবাদ জেলার এক জলাশয় রয়েছে সেখানে গেলেই দেখা মিলবে পরিযায়ী পাখির। শীতের মরশুমে এই পরিযায়ী পাখির দল আসছে হাজারে হাজারে। মুর্শিদাবাদের সাগরদিঘী মুনিগ্রামে ছাইপুকুরে জলাশয়ে অগ্রহায়ণ ও পৌষ মাসে দেখা যাচ্ছে হাজারো পরিযায়ী পাখিকে। সাগরদিঘী মুনিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এই জলাশয়ে বিগত তিনবছর ধরে তারা আসছে। মুনিগ্রামে জলাধার পাশেই এই পরিযায়ী পাখী দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ও পর্যটকরা। শীতের আমেজে ভিন দেশ ও ভিন রাজ্য থেকে পরিযায়ী পাখির আগমন হয়েছে সাগরদিঘীতে। বিভিন্ন রকমের পাখি চোখে পড়ছে গ্রামবাসীদের।
আরও পড়ুন : শীতকাল মানেই রুটি বেগুনপোড়া? এই খাবার রোজ খেলে কী হয়, জানেন!
স্থানীয়দের দাবি, কয়েক বছর হল এই পরিযায়ী পাখি দেখা যাচ্ছে এই এলাকার জলাশয়ে। তবে পর্যটকদের ভিড় হলেও চোরাশিকারিদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। পরিযায়ী পাখিদের সুরক্ষিত জন্য কাউকে ঢিল ছুড়তে দেওয়া হয় না। এবং বনদফতর উদ্যোগে অস্থায়ী ভাবে পাহারা বসানো হয়েছে ।
advertisement
মুর্শিদাবাদের সাগরদীঘিতে এই পরিযায়ী পাখি দেখতে ও শীতের আমেজ কাটাতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। তবে পরিযায়ী পাখি সংরক্ষণ দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। বনদফতর কাছে আবেদন জানিয়েছেন এই পরিযায়ী পাখি সংরক্ষণ জন্য। যদিও শীতের আমেজে পরিযায়ী পাখির আগমনে সাগরদিঘী মুনিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এই জলাশয়ে পরিযায়ী পাখির ভিড় একে অনন্য পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তুলেছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Destination: কম খরচে শীতের ছুটি কাটান পরিযায়ী পাখিদের সঙ্গে! জেনে নিন বেড়ানোর সেই ঠিকানা
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
KKR vs PBKS : কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement