Nabadwip Dolyatra Tourism: ছাপ্পান্ন ভোগের পাশাপাশি অন্ন দিয়ে গিরি গোবর্ধন পর্বত! দোলপূর্ণিমার পর দিন নবদ্বীপে মহা সমারোহে উদযাপিত মহাপ্রভু শ্রীচৈতন্যর অন্নপ্রাশন! অগণিত ভক্তদের দেওয়া হল মহাপ্রসাদ
- Reported by:Mainak Debnath
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Nabadwip Dolyatra Tourism:দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর আবির্ভাব। পর দিন পালিত হয় তাঁর অন্নপ্রাশন। নবদ্বীপ জুড়ে তাই সাজো সাজো রব।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: দোলপূর্ণিমার দিনে মহাপ্রভুর আবির্ভাব তিথি। তাই দোল পূর্ণিমার পরের দিন মহাপ্রভুর অন্নপ্রাশন ধরা হয়ে থাকে। এদিন নবদ্বীপের মহাপ্রভু বাড়ির মন্দিরে মহাপ্রভুর অন্নপ্রাশনে থাকে ভোগের রাজকীয় সমাহার! মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি ও শুভ অন্নপ্রাশন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। হেরিটেজ শহর নবদ্বীপ ধামে এই উৎসবকে ঘিরে থাকে এক আলাদাই সমারোহ লক্ষ করা যায় প্রতি বছর।
মন্দিরে সভাপতি সুদীন গোস্বামী জানান, ‘‘গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৪১ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতি বছরের মতোই।’’ তিনি জানান শ্রীমদ্ভাগত পাঠ, চৈতন্য চরিতামৃত পাঠ দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠানের উম্মাদনা। একাধারে যেমন বসন্তের আগমনে সকলে রং এর উৎসবে নিজেদের রাঙিয়ে তোলে, পাশাপাশি চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথিকেও যথাযথ মর্যাদায় পালন করা হয় নবদ্বীপ শহরে।
advertisement
আর অন্যান্য উৎসব অনুষ্ঠানের থেকেও এই দোল উৎসবে নবদ্বীপে ঘটে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহু বিদেশি পর্যটক তথা ভক্তের সমাগম। নবদ্বীপ শহরে কমবেশি আনুমানিক পাঁচশো মঠ মন্দির আছে, আর গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন কমবেশি প্রায় সকল মঠ মন্দিরেই হয়ে থাকে।
advertisement
তবে ব্যতিক্রমী ভাবে মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের মধ্যস্থলে থাকা নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে এর পর প্রতিদিন চলছে বিভিন্ন অনুষ্ঠান। ৩ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে মহাঅভিষেক। তিনি আরও জানান মা বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা সনাতন মিশ্রের সেবিত রাজ রাজেশ্বরী যে শিলা আছে সেই শিলার ওপরে ষোড়শোপচারেই এই অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
advertisement
আরও পড়ুন : মাখব গায়ে শালের রেণু…কৃত্রিম রাসায়নিক রং ছাড়া এই গ্রামে ধামসা-মাদলের তালে দোল খেলা হয় জঙ্গল থেকে কুড়িয়ে আনা প্রাকৃতিক উপাদানে
৪ মার্চ অনুষ্ঠিত হল শ্রীমন মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন, তিনি বলেন এটি একটি বৈশিষ্ট্যপূর্ণ অনুষ্ঠান, কারণ যেমন আমাদের পরিবারের কোনও ছোট সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ঠিক সেইভাবেই এই অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে ঝিনুক-বাটি, চুষিকাঠি থেকে শুরু করে সব থাকে। পাশাপাশি নাটমন্দির জুড়ে ৫৬ ভোগের আয়োজন করা হয় ও অন্নকূট মহোৎসবের মতোই অন্ন দিয়ে গিরি গোবর্ধন পর্বত তৈরি করা হয়। এদিনও কয়েক হাজার ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nabadwip,Nadia,West Bengal
First Published :
Mar 04, 2026 7:23 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nabadwip Dolyatra Tourism: ছাপ্পান্ন ভোগের পাশাপাশি অন্ন দিয়ে গিরি গোবর্ধন পর্বত! দোলপূর্ণিমার পর দিন নবদ্বীপে মহা সমারোহে উদযাপিত মহাপ্রভু শ্রীচৈতন্যর অন্নপ্রাশন! অগণিত ভক্তদের দেওয়া হল মহাপ্রসাদ







