advertisement

Malda News: মালদহের বুকে জাগ্রত মা হ্যান্টা কালী মন্দির, দূর দূরান্ত থেকে উপচে পড়ে ভক্তদের ভিড়

Last Updated:

প্রতি অমাবস্যায় ভক্তদের ভিড় উপচে পড়ে। তবে বাৎসরিক পুজো হয় অগ্রহায়ণ অমাবস্যায়

+
মালদহের

মালদহের হ্যান্টা কালী মন্দির 

মালদহ, জিএম মোমিন: দেশ স্বাধীন হওয়ার সময়কাল অর্থাৎ ১৯৪৭ সালে মালদহ শহরের বুকে প্রতিষ্ঠিত হয় জেলার প্রসিদ্ধ মা হ্যান্টা কালী মন্দির। ওই সময় মন্দির স্থাপিত হলেও, স্থানীয়দের মতে, শতাব্দি প্রাচীন সময়কাল থেকে পুজো হয়ে আসছে মা হ্যান্টা কালী দেবীর। প্রতি অমাবস্যায় ভক্তদের ভিড় উপচে পড়ে। তবে বাৎসরিক পুজো হয় অগ্রহায়ণ অমাবস্যায়। সেই সময় একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মা হ্যান্টা কালীর পুজো। মন্দিরের সেবায়েত অচিন্ত্য ভট্টাচার্য জানান, “সুন্দরবন থেকে আগত এক সাধুবাবার হাত ধরেই এই পুজোর সূচনা হয়। বুদ্ধদেব ভট্টাচার্য নামে ওই সাধু মা হ্যান্টা কালীর পুজোর প্রচলন করেন। বর্তমানে জেলা, ভিনজেলা ছাড়াও দেশ-বিদেশের বহু দর্শনার্থী নিয়মিত মায়ের দর্শনে আসেন। প্রতিদিনের পুজোর পাশাপাশি সারা বছর প্রতি অমাবস্যায় ভক্তদের ভিড় জমে। পুজোর দিন ভক্তদের জন্য বিশেষ ভোগ নিবেদনের ব্যবস্থাও করা হয়।”
মন্দিরে আশা এক দর্শনার্থী কৃষ্ণ গোস্বামী জানান, “প্রায়ই মন্দিরে পুজো দিতে আসি, খুব ভাল লাগে। খুব জাগ্রত মা হ্যান্টা কালী।” ভিনজেলা থেকে আসা এক দর্শনার্থী কল্যাণ চক্রবর্তী বলেন, “এই প্রথম মা হ্যান্টা কালীর দর্শনে আসলাম। মন্দিরের উদ্যোক্তাদের আয়োজন দেখে খুব ভাল লাগল।”
মালদহ টাউন স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত জেলার অন্যতম প্রাচীন ও প্রসিদ্ধ হ্যান্টা কালী মন্দির। সহজ যাতায়াতের সুবিধা এবং মায়ের জাগ্রত মাহাত্ম্যের টানে সারা বছরই এখানে ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা লেগে থাকে। ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার মিলনে এই মন্দির আজও মালদহের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে নিজের পরিচয় ধরে রেখেছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Malda News: মালদহের বুকে জাগ্রত মা হ্যান্টা কালী মন্দির, দূর দূরান্ত থেকে উপচে পড়ে ভক্তদের ভিড়
Next Article
advertisement
ভোটার তালিকায় হতবাক বিডিও পরিবার...! নামের পাশে ‘Under Adjudication’, শুনানি সত্ত্বেও এই 'ট্যাগ' কেন? কমিশনের কাছে চাইছে জবাব!
ভোটার তালিকায় হতবাক বিডিও পরিবার..! নামের পাশে ‘Adjudication’, শুনানি সত্ত্বেও এই 'ট্যাগ'?
  • ভোটার তালিকা দেখেই চক্ষুচড়কগাছ বিডিও পরিবারের! শুনানি সত্ত্বেও বিডিও-সহ পাঁচ পাঁচজনের নামের পাশে ‘Under Adjudication’ ট্যাগ কেন? ক্ষুব্ধ পরিবার কমিশনের কাছে চাইছে জবাব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement