advertisement

Make Up Removers : ত্বকে একবিন্দু মেক আপ রয়ে গেলেও ঘোর বিপদ, রিমুভার হিসেবে এই ঘরোয়া উপকরণগুলি অব্যর্থ

Last Updated:

Make Up Removers : ত্বকে প্রসাধনীর লেশ থেকে যাওয়া মানে ক্ষতি ডেকে আনা ৷ তাই খুব ভাল করে মেক আপের সব চিহ্ন তুলে ফেলুন

পুজো (Durga Puja 2021) মানেই ত্বকে প্রসাধনীর (Make Up on skin) পরশ ৷ গত কয়েক দিন ধরে নিশ্চয়ই পোশাকের সঙ্গে মানানসই প্রসাধনীতে ঢেকেছিল আপনার মুখ? তবে মনে রাখবেন, ত্বকে প্রসাধনীর লেশ থেকে যাওয়া মানে ক্ষতি ডেকে আনা ৷ তাই খুব ভাল করে মেক আপের সব চিহ্ন তুলে ফেলুন ৷ কোনও রাসায়নিকের বদলে এ কাজের জন্য ব্যবহার করতেই পারেন ঘরোয়া টোটকা (make up remover) ৷
দুধ কিন্তু মেক আপ তুলে ফেলতে অব্যর্থ ৷ পাশপাশি ত্বকের উপকারও করে দুধ ৷ কথিত, মিশর সম্রাজ্ঞী ক্লিওপেট্রা স্নান করতেন দুধে ৷ আপনি নয় মেক আপ রিমুভার হিসেবেই ব্যবহার করুন দুধ ৷ হোলমিল্কের প্রোটিন উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখে ৷ তুলোর বল দুধে ভিজিয়ে আলতো করে মুখে ঘষুন ৷ উঠে যাবে মেক আপ ৷ চোখের মেক আপও এভাবে তুলতে পারেন ৷ ত্বক তৈলাক্ত না হলে দুধের সঙ্গে মিশিয়ে নিন আমন্ড অয়েল বা অলিভ অয়েল ৷
advertisement
তুলোর বলে দিন বিশুদ্ধ মধু ৷ উপরে ছড়িয়ে দিন বেকিং সোডার আস্তরন ৷ তার পর ওই কটন বল দিয়ে মুখ পরিষ্কার করে নিন ৷ বেকিং সোডা ও মধুর মিশ্রণ দুর্দান্ত ক্লেঞ্জার এবং এক্সফলিয়েটর ৷ তবে জোরে জোরে ঘষবেন না ৷ বরং আলতো হাতে ঘষে নিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন ৷
advertisement
advertisement
আরও পড়ুন : রাতের খাবারের পর এক গ্লাস ঈষদুষ্ণ দুধ, অনিদ্রা সমস্যায় কেন এই ঘরোয়া টোটকা কার্যকর?
মেক আপ তোলার সবথেকে ভাল উপাদান হল নারকেল তেল ৷ তুলোর বল ভিজিয়ে নিন নারকেল তেলে ৷ তার পর সারা মুখে মালিশ করে অপেক্ষা করুন ১০ মিনিট ৷ এর পর মুখ খুব ভাল করে ধুয়ে নিন ৷ মুখের ত্বককে খুব ভাল করে ময়শ্চারাইজ করে নারকেল তেল ৷ তবে তৈলাক্ত ত্বক হলে মেক আপ রিমুভার হিসেবে নারকেল তেল ব্যবহার না করাই ভাল ৷
advertisement
আরও পড়ুন : রান্না করুন এই পদ্ধতিতে, সাশ্রয় হবে সব দিক থেকেই
মিক্সিতে শশা পেস্ট করে নিন ৷ তার পর ওই মিশ্রণ ব্যবহার করুন মেক আপ রিমুভার হিসেবে ৷ প্রসাধনী তোলার পাশাপাশি ত্বকের খেয়ালও রাখবে এই রিমুভার ৷
মেক আপ তোলার জন্য ব্যবহার করতে পারেন স্টিম থেরাপিও ৷ প্রসাধনী তুলে ফেলার পাশাপাশি আপনার ত্বকের ওপেন পোরস-এর সমস্যাও দূর হবে বাষ্পের স্পর্শে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Make Up Removers : ত্বকে একবিন্দু মেক আপ রয়ে গেলেও ঘোর বিপদ, রিমুভার হিসেবে এই ঘরোয়া উপকরণগুলি অব্যর্থ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement