advertisement

Dragon Fruit Jelly: বিদেশি ফলের খোসা বলে কথা! জেলির রং থেকে স্বাদ, সবই এক নম্বর, কীভাবে তৈরি হবে, জানুন

Last Updated:

Howrah News: ড্রাগন ফলের খোসা দিয়ে তৈরি সুস্বাদু জেলি, চট জলদি এই জেলি তৈরি জানলে আর ফেলবেন না খোলা

+
ড্রাগন

ড্রাগন ফলের খোসা দিয়ে চট জলদি জেলি তৈরি 

হাওড়া: ড্রাগন ফলের খোসা দিয়ে তৈরি জেলি! ড্রাগন ফল যেমন আকর্ষণীয় দেখতে, তেমনি ক্ষুদ্র দানা মিশ্রিত ফলে আকর্ষণীয় স্বাদ। এর উপকারী গুণ রয়েছে অনেক। তবে অনেকেই এই ফল খেয়ে খোলা ফেলে দিন। কিন্তু এই ফলের খোসা দিয়ে যে খুব সহজে আকর্ষণীয় এবং সুস্বাদু জেলি হতে পারে তা জানলে হয়তো আর ভুল করেও ফেলে দেবেন না খোসা।
জ্যাম বা জেলি একদম দোকানে তৈরি জেলির মতোই দেখতে এবং স্বাদও বেশ। রুটি বা ব্রেডের সঙ্গে বেশ আকর্ষণীয় খেতে। বিশেষ করে পরিবারের খুদে সদস্যদের এই জেলি বেশ পছন্দের। একটু যত্ন সহকারে জেলি বানিয়ে নিলে বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। আবার একবার এর স্বাদ জানলে ড্রাগন ফলের খোলার কদর বেশি হবে।
advertisement
আরও পড়ুন Fuchka Papri is Bad for Health: আলু বা টক জল নয়, ফুচকার পাপড়ি কেন শরীরের জন্য বিষ, জানুন
এই ড্রাগন খোসার জেলি তৈরিতে খুব সামান্য উপকরণ প্রয়োজন এবং অল্প সময়ে তৈরি করাও সম্ভব। জেলি তৈরির আগে প্রথমে ভাল করে গোটা ড্রাগন ফল ধুয়ে নিন। এরপর খোসা আলাদা করে খোসার আগাগোড়া ও সবুজ অংশ কেটে বাদ দিতে হবে। তারপর ছোট ছোট টুকরো করে উষ্ণ গরম জলে ধুয়ে নিন। এবার অল্প লবণ দিয়ে জলে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ জলে ফুটানোর পর খোসা থেকে জলের রঙ টকটকে গোলাপি হলে নামিয়ে নিন। তারপর আলাদা করে ছেঁকে নিন।
advertisement
advertisement
মনে রাখতে হবে একটি ফলের খোসার জন্য এক থেকে দেড় কাপ জল দেবেন। খোসার জল এর পাশাপাশি ড্রাগন ফলের রঙিন শাঁস অথবা খোসা নিয়ে মিহি করে বেটে জেলি তৈরিতে দেওয়া যেতে পারে। এবার ফুটন্ত জলে দুই থেকে আড়াই চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে পাত্রে ঢেলে দিন। কর্নফ্লাওয়ার ফুটন্ত জলের ভাল করে মিশে গেলে। এরপর ৪-৫ চামচ চিনি দিয়ে দিন। চিনি ভাল করে মিক্স করে একটু নেড়েচেড়ে গাঢ় হয় এলে। নামানোর আগে একটু গোলাপ জল অথবা স্ট্রবেরি ফ্লেভার দিয়ে নামিয়ে নিন।
advertisement
আরও পড়ুন Weight Loss and Immunity Building: হাল্কা সেদ্ধ করে ‘গরিবের এই বাদাম’ খান! ওজন কমবে ঝপঝপ করে, স্বাস্থ্য হবে লোহার মতো মজবুত, সস্তার ডায়েট সুস্থ থাকুন
এর পর একটি কাঁচের সিসি বা পাত্রে ঢেলে রাখুন জেলির আকার নেবে। এই জেলি বেশ কিছুদিন রেখে খাওয়া যেতে পারে। ছোট বড় সকলেরই পছন্দের হয়ে উঠবে এই খাবার।
advertisement
রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dragon Fruit Jelly: বিদেশি ফলের খোসা বলে কথা! জেলির রং থেকে স্বাদ, সবই এক নম্বর, কীভাবে তৈরি হবে, জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement